আবারো ভোট চেয়ে ইসিতে হিরো আলমের আবেদন

আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৩:৪২ পিএম

জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আবারও ভোট চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন প্রার্থী হিসেবে অংশ নেয়া জনপ্রিয় সোস্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আশরাফুল আলম ওরফে হিরো আলমএই উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিপুল ব্যবধানে জয়ী হন।

রোববার সকালে রাজধানীর আগারগাঁওতে নির্বাচন কমিশনের কার্যালয়ে ঢাকা-১৭ আসনের উপ নির্বাচনে পুনরায় ভোট নেয়ার জন্য লিখিত আবেদন জমা দেন হিরো আলম। আবেদন জমা দেয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, উপনির্বাচনে কারচুপি হয়েছে।

ঢাকা-১৭ উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত মোহাম্মদ এ আরাফাতের কাছে হেরে যাওয়া হিরো আলম ১৭ জুলাই বিকেল তিনটার দিকে বনানীর বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ভোট কেন্দ্র পরিদর্শনের সময় হামলার শিকার হন।

এরপর গেলো বুধবার হাসপাতাল থেকে এক প্রেস ব্রিফিংয়ে হিরো আলম বলেন, ‘আমার জীবন বিপন্ন। আমি আমার জীবন নিয়ে শঙ্কায় আছি। এমনকি, একদল লোক আমার বাড়িতে পর্যন্ত গিয়ে আমাকে খুঁজেছে। তারা দারোয়ানের সঙ্গে দুর্ব্যবহার করেছে।

এদিকে, হিরো আলমের ওপর হামলার নিন্দা জানিয়েছে পশ্চিমা দেশগুলো। গত ১৮ জুলাই এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য,যুক্তরাষ্ট্র, ইইউ প্রতিনিধিদল, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স,নেদারল্যান্ডস, জার্মানি, ইতালি, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ডের দূতরা এই নিন্দা জানান। 

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে প্রার্থী করে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে মনোনয়নপত্র জমা দিয়েছে ১১ দলীয় জোট। এই নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রার্থী হিসেবে...
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বিএনপি। 
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিতকরণ, প্রশাসনে রাজনৈতিক নিয়োগ বাতিল এবং নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষ ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি...
শেখ হাসিনা বহু বছর ধরে দলীয়করণ করেছেন, আর বর্তমান সরকার মাত্র পাঁচ মাসেই সব জায়গায় দলীয়করণ করে ফেলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর