স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১০:১৪ এএম

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) বিভিন্ন কর্মসূচি পালন করবে সংগঠনটি।

১৯৯৪ সালের এই দিনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের সহযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে সংগঠনটি। ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক লীগের যাত্রা শুরু হয়।

এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বর্তমানে তিনি আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

প্রতিষ্ঠার পর থেকে স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের পাশে থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও দুর্যোগ মোকাবিলায় সক্রিয় ভূমিকা রেখে আসছে। দেশে করোনা মহামারির সময় সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টি এবং অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ায় সংগঠনটির নেতাকর্মীরা।

একই দিন ডিজিটাল বাংলাদেশের রূপকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের শুভ জন্মদিন। তাই দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে স্বেচ্ছাসেবক লীগ।

স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৬টায় স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৯টায় ধানমন্ডি ৩২ নম্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন সংগঠনটির নেতারা। বিকাল ৩টায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশ হবে।

এছাড়া বৃহস্পতিবার রাত ৯টায় আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নেতৃত্বে গণভবনে যাবেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতারা। তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় সভাপতিত্ব করবেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

শেষে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও তার সুস্বাস্থ্য কামনায় দোয়া অনুষ্ঠিত হবে।


একাত্তর/এআর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’ এই স্লোগানকে সামনে রেখে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 
ফেব্রুয়ারি নয়, আগামী জানুয়ারিতেই নির্বাচনের আয়োজনের দাবি তুলেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। দলটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টাস ইউনিটিতে লেবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে অংশগ্রহণ করে তিনি এই মন্তব্য করেন। 
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর