সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ চলছে

আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০৫:৪২ পিএম

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত জনসমাবেশ চলছে বিএনপির। বিকেল তিনটায় এ জনসমাবেশ শুরু হয়।

ঢাকার প্রবেশ মুখে অবস্থান কর্মসূচিতে পুলিশি বাধা ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে এ জনসমাবেশ আয়োজন করেছে বিএনপি। এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আবদুস সালাম।

জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ থেকে এক দফা দাবিতে চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তিনি।

তবে সমাবেশে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির বক্তব্য প্রচার বা প্রকাশ করতে পারবে না। ফলে এই সমাবেশে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দিতে পারবেন না।

সমাবেশে নতুন তিনটিসহ মোট ২৬টি শর্ত দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে।

আরও পড়ুন: ২০২২ সালে আওয়ামী লীগের আয় ১০ কোটি ৭১ লাখ

এছাড়া বলা হয়েছে, সমাবেশকে কেন্দ্র করে সড়কে প্রতিবন্ধকতা, গাড়ি ভাঙচুর কিংবা গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটলে পুলিশ ব্যবস্থা নেবে।


একাত্তর/আরএ

সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বিগত ছয় মাসের শাসনামলে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ডিম নিক্ষেপ ও বিশৃঙ্খলার ঘটনা তদন্ত করে ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটিকে’ প্রয়োজনীয় ব্যবস্থা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর