সমাবেশের অনুমতি পায়নি জামায়াত

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০৭:৫৭ পিএম

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার সমাবেশ করার অনুমতি পায়নি জামায়াতে ইসলামী বাংলাদেশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফরুক জানিয়েছেন, জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।

এর আগে মঙ্গলবার বিকেলে জামায়াতের সাত সদস্যের একটি প্রতিনিধিদল ডিএমপি কার্যালয়ে গিয়ে সমাবেশের অনুমতি চায়।

আরও পড়ুন: নুরকে দেখতে হাসপাতালে ফখরুল

পুলিশের অনুমতি নিয়ে এক দশক পর গত ১০ জুলাই রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে সমাবেশ করেছিল জামায়াত। এর আগে সর্বশেষ ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি পেয়েছিল দলটি।


একাত্তর/আরএ

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করা হলেও এতে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
বগুড়া ও শেরপুরে ‘ভোট ডাকাতি’ ও হামলার প্রতিবাদে সেই দুই আসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সরকারের বয়স এক মাস পার হতে না হতেই জামায়াতে ইসলামী দেশকে অস্থিতিশীল করে তুলতে রাস্তায় নেমেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর