পঞ্চগড়-১ আসনের নির্বাচনী চিত্র

আওয়ামী লীগে বিভক্তি, বিএনপি আছে দূরত্বে

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১২:৩৯ এএম

পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নের প্রত্যাশায় আছেন কমপক্ষে চার জন। এদের সবাই নিজেদের মতো প্রচার শুরু করেছেন। সে কারণে দিন যতই গড়াচ্ছে তৃণমূল আওয়ামী লীগে বিভাজন ততো স্পষ্ট হচ্ছে। 

এদিকে, বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটিতে তাদের সম্ভাব্য সব প্রার্থীর সঙ্গে দল ও ভোটারদের দুরত্ব বেড়েছে। এনিয়ে এক ধরনের দোদুল্যমানতাও রয়েছে। জামায়াতে ইসলামীও প্রার্থী চুড়ান্ত করেছে। তবে তাদের প্রচার চলছে গোপনে। 

পঞ্চগড় বাংলাদেশের একদম উত্তরের জেলা। সেখানে সীমান্তের কাঁটাতারের ওপাশে ভারত আর এপাশে বাংলাদেশ। মাঝে মহানন্দা। খরার এই সময়ে নদীর যৌবন হারিয়েছে। তাতেই দিনভর পানিতে ডুবে চলছে পাথর তোলা। অঞ্চলটির প্রধান পেশাও ছিলো পাথর উত্তলণ। 

তবে হিমালয়ের বেসিন হওয়ায় মাটির গভীর থেকে পাথর তোলায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। ফলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সবাই জুটেছে এই নদীর বুকে। 

আশরাফ তাদেরই মধ্যে একজন। ৩০ বছর ধরে পাথর তোলার কাজ করেন। কাজের জায়গা কমে গেছে । অন্য পেশায় যাবার সুযোগও নেই। কতজন এই পেশায় জড়িত তার সঠিক কোন হিসেব নেই। তবে প্রায় বন্ধ হয়ে যাওয়া এই পেশায় এখনও আছে কমপক্ষে ১০ হাজার মানুষ। 

এখানে বড় সমস্যা বেকারত্ব। যদিও নির্বাচনের এই ডামাডোলে এখনও সামনে আসেনি বিষয়টি। সরকারী দলের আছেন কমপক্ষে চার জন মনোনয়ন প্রত্যাশী। তৃণমূল আওয়ামী লীগে এ নিয়ে চলছে নানা আলোচনা। যা প্রভাব ফেলতে পারে আগামী নির্বাচনে। 

সাবেক রাষ্ট্রপতি ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের প্রভাব আছে আসনটির ভোটারদের মধ্যে। তাঁর ছেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। এর আগে একাদশ সংসদ নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দিতা করেছেন। 

বিএনপি নির্বাচনে এলে আসনটিতে তিনিই প্রার্থী হবেন। যদিও অভিযোগ আছে স্থানীয় ভোটার ও দলের নেতাকর্মীদের সাথেও তার দুরত্ব আছে। বিএনপি সংশ্লিষ্টরা চাইছেন, এমন কেউ প্রার্থী হোক যিনি তৃণমূল ও দলের কাছাকাছি কোন মানুষ। 

জাতীয় পার্টি ও জামাতে ইসলামি আসনটিতে তাদের প্রার্থী চুড়ান্ত করেছে। জামাতের নিবন্ধন জটিলতা না কাটলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ইঙ্গিত দিলেন জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক। 

স্বাধীনতার পর থেকে পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগ জিতেছে ৪ বার। বিএনপি ৫ বার। এবং জাতীয় পার্টি ১ বার। নৌকা জিতেছে- ১৯৭৩, ১৯৮৬, ২০০৮ ও ২০১৮ সালে বিএনপি জিতেছে- ১৯৭৯, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে। লাঙ্গল জিতেছে- ১৯৮৮ সালে, মহাজোট- ২০১৪ সালে।

পঞ্চগড়-১ আসনের নির্বাচনী চিত্র সম্পর্কে ভিডিও


একাত্তর/এসি

এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর