রোববারের সভায় সম্ভাব্য প্রার্থীদের নির্দেশনা দেবেন শেখ হাসিনা

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০১:৩১ পিএম

নির্বাচন সামনে রেখে তৃণমূলের নেতাকর্মীদের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবনে হতে যাওয়া এই সভায় নির্বাচন ও সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে দিক নির্দেশনা দেবেন তিনি।

নির্বাচনের আগে এটিই  হতে পারে তৃণমূল কর্মীদের সাথে প্রধানমন্ত্রীর শেষ বর্ধিত সভা। তাই এই বৈঠককে গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর চার মাস। এরিমধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেই অনুযায়ী প্রস্তুতিও শুরু করেছে আওয়ামী লীগ।

রোববার বিশেষ বর্ধিত সভা ডেকেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গণভবনে হতে যাওয়া এই সভায় সারাদেশের জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের আমন্ত্রণ জানানো হয়েছে।

এছাড়া জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়রসহ প্রায় ৬ হাজার নেতাকর্মী অংশ নেবেন এই বর্ধিত সভায়। দিনব্যাপী তৃণমূলের নেতাকর্মীদের কথা শোনার পাশাপাশি নির্দেশনা দেবেন শেখ হাসিনা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, আমাদের মূল লক্ষ্য হলো নির্বাচন। সেই নির্বাচনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কি করণীয় সেই নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।

সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান বলেন, প্রধানমন্ত্রী মেসেজ দিবেন- দলের মধ্যে যে ছোটখাটো মনোমালিন্য রয়েছে; সেটা ভুলে সবাই মিলে নৌকার মার্কায় ভোট দেওয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে তাদের কাছে যাওয়ার জন্য নেতা-কর্মীদের পরামর্শ দেবেন তিনি।

আরও পড়ুন: ৭ আগস্ট ঢাকায় সমাবেশ করবে ১৪ দল

নির্বাচনের আগে সব জেলার নেতাদের সাথে কথা বলার পরিকল্পনা ছিল শেখ হাসিনার। কিন্তু জি-টোয়েন্টি সম্মেলন, জাতিসংঘের অধিবেশনসহ কয়েকটি বিদেশ সফর থাকার কারণেই রোববারের এই সভা। যা তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা করবে বলে মনে করছেন নেতারা।

স্থানীয় সরকার নির্বাচনগুলোতে বিদ্রোহী প্রার্থী হওয়ায় যারা বহিষ্কৃত হয়েছিলেন তাদের ক্ষমা করে দেয়ার ঘোষণা আসতে পারে সভায়।


একাত্তর/আরএ

২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হত্যা ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী এক নভেম্বর...
২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হচ্ছে। বুধবার (৭...
বর্তমান সরকার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের প্রতি অবিচার করছে এবং কারাগারে ভালো খাবার দেওয়া হচ্ছে না বলে শেখ হাসিনা যে অভিযোগ করেছেন, তা মনগড়া ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের প্রকাশিত ঐতিহাসিক ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিভ্রান্তির রেশ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর