পাকিস্তানের সংবিধান বানাতে চায় বিএনপি: আমু

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৬:৫৮ পিএম

বিএনপি আন্দোলনের নামে সংবিধান সংশোধন করে তা পাকিস্তানে আদলে বানাতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু। 

সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট আয়োজিত শান্তি সমাবেশে একথা বলেন তিনি। 

আমু বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে সংবিধানে হাত দিয়েছিলো বিএনপি। আন্দোলনের নামে বিএনপি-জামায়াত সংবিধানে হাত দিতে চায়। সংশোধনের নামে পাকিস্তানি সংবিধান বানাতে চায় তারা।  

কোনো ষড়যন্ত্র এ দেশে টিকবে না বলে হুঁশিয়ারি দেন ১৪ দলের সমন্বয়ক। তিনি বলেন, দেশে কোনো ষড়যন্ত্র স্থায়ী হতে পারেনি। তাই কোনো ষড়যন্ত্রই দেশের মাটিতে টিকবে না। আগামীতেও গণতান্ত্রিক ধারা ব্যাহত হতে দেয়া হবে না। 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, সংবিধান রক্ষায় প্রয়োজনে মুক্তিযুদ্ধের হাতিয়ার আবার গর্জে উঠবে। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও অঙ্গীকার রক্ষা করবে মুক্তিযোদ্ধারা।

মায়া বলেন, ‘যারা নির্বাচন বানচাল করতে চাইবে তাদের দেশের মাটিতে কবর হবে। কোন বিদেশি প্রভু রক্ষা করতে পারবে না।’ 

১৪ দলের পূর্ব নির্ধারিত সমাবেশ বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে থেকেই বৃষ্টিতে ভিজে নেতাকর্মীর সমাগম ঘটে বঙ্গবন্ধু এভিনিউয়ে। ব্যানার-ফেস্টুন আর মিছিল নিয়ে নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল।

বিএনপি সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশের ডাক দেয় ১৪ দলীয় জোট। 


একাত্তর/আরবি 


এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর