বিএনপি-জামায়াতকে রাজপথে মোকাবেলার ঘোষণা ১৪ দলের

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৮:২৫ পিএম

সংবিধান অনুযায়ী নির্বাচনের জন্য বিএনপি-জামায়াতকে রাজপথেই মোকাবেলার ঘোষণা দিয়েছে ১৪ দল। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এক সমাবেশে নেতারা বলেন, আন্দোলনের নামে বিএনপি নিজেদের মন মতো সংবিধান বানাতে চায় কিন্তু তাদের সেই সুযোগ দেওয়া হবে না। 

সকাল থেকেই রাজধানীতে চলছে থেমে থেমে বৃষ্টি। এই বৃষ্টি উপেক্ষা করেই নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন ১৪ দলের শান্তি সমাবেশে।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি কখনো দেশের শান্তি ও স্থিতিশীলতা চায়নি, তাই তারা বারবার জ্বালাও-পোড়াও করছে।

সমাবেশে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার বলেন, নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। এর বাইরে কোন কথা হতে পারে না। 

সমাবেশে আওয়ামী লীগের প্রবীণ নেতা ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে সংবিধানে হাত দিয়েছিলো বিএনপি। আন্দোলনের নামে বিএনপি-জামায়াত সংবিধানে হাত দিতে চায়। সংশোধনের নামে পাকিস্তানি সংবিধান বানাতে চায় তারা।  

তিনি বলেন, দেশে কোনো ষড়যন্ত্র স্থায়ী হতে পারেনি। তাই কোনো ষড়যন্ত্রই দেশের মাটিতে টিকবে না। আগামীতেও গণতান্ত্রিক ধারা ব্যাহত হতে দেওয়া হবে না। 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, সংবিধান রক্ষায় প্রয়োজনে মুক্তিযুদ্ধের হাতিয়ার আবার গর্জে উঠবে। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও অঙ্গীকার রক্ষা করবে মুক্তিযোদ্ধারা।

মায়া বলেন, ‘যারা নির্বাচন বানচাল করতে চাইবে তাদের দেশের মাটিতে কবর হবে। কোন বিদেশি প্রভু রক্ষা করতে পারবে না।’ 

সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে এবং নির্বাচন সুষ্ঠু হবে।

১৪ দলের পূর্ব নির্ধারিত সমাবেশ বিকেল সাড়ে ৪ টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে থেকেই বৃষ্টিতে ভিজে নেতাকর্মীর সমাগম ঘটে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে। ব্যানার-ফেস্টুন আর মিছিল নিয়ে নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল।

সমাবেশে নেতারা বলেন সংবিধান রক্ষায় যেকোন ত্যাগ স্বীকার করবে ১৪ দলীয় জোটের নেতাকর্মীরা। তাদের সাফ কথা সংবিধানের বাইরে গিয়ে কোন নির্বাচন দেশে হবে না।


একাত্তর/এআর

বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর