বিদেশিদের উদ্দেশ্য দেশের উন্নয়ন ধ্বংস করা: শেখ হাসিনা

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০৭:৩২ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষিণ এশিয়ার সমুদ্র এলাকায় আধিপত্য বিস্তার করে আঞ্চলিক বিশৃঙ্খলা তৈরি করতে চায় যুক্তরাষ্ট্র।

বুধবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি বলেন, বিদেশিদের উদ্দেশ্যে গণতন্ত্র বা নির্বাচন নয়। তাদের লক্ষ্য উন্নয়ন বাধাগ্রস্থ করা।

আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের স্বার্থ বিক্রি করে কখনও ক্ষমতায় আসার ইচ্ছা নেই জানিয়ে শেখ হাসিনা বলেন, বিদেশিরা এরশাদ-জিয়া ও খালেদার প্রহসনের নির্বাচন নিয়ে কোনো উদ্বেগ দেখায়নি। নির্বাচন বা গণতন্ত্র নয়; বিদেশিদের উদ্দেশ্যে উন্নয়ন ধ্বংস করা। দক্ষিণ এশিয়ার সমুদ্র এলাকায় আধিপত্য বিস্তার করে তারা আঞ্চলিক বিশৃঙ্খলা তৈরি করতে চায়।’

সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন এ ধারা অব্যাহত রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।

শেখ হাসিনা আরও বলেন ১৫ আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাব জড়িত জিয়াউর রহমান। সেই সাথে বেইমানী করেছে বঙ্গবন্ধুরই কিছু কাছের লোকেরা।

১৫ আগস্টের নারকীয় হত্যাযজ্ঞের দুঃসহ স্মৃতি স্মরণ করে শেখ হাসিনা জানান, ছোটবোন রেহানাকে নিয়ে কীভাবে তিনি দেশে দেশে শরনার্থীর জীবন কাটিয়েছেন। দেশের মানুষকে অন্ধের মতো বিশ্বাস করতেন বঙ্গবন্ধুবাঙালি তাকে হত্যা করতে পারে না এই বিশ্বাসের কি মূল্য তিনি পেয়েছেন ? প্রশ্ন বঙ্গবন্ধু কন্যার।

শেখ হাসিনা বলেন, ‘১৫ আগস্ট বাঙালির জাতীয় জীবনে সবচেয়ে একটি কলঙ্কময় অধ্যায়। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুঃখজনক ঘটনা ঘটেছিল এই ১৫ আগস্ট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে হত্যা করা হয় বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই সঙ্গে আমার মা, আমার তিন ভাই, কামাল-জামালের বউদের নির্মমভাবে হত্যা করেছে।’

তিনি আরও বলেন, ইতিহাসের এ জঘন্য ঘটনা বাংলার মাটিতে ঘটে যায়। সেই কারবালার ঘটনাকেও যেন হার মানায়। কারবালার ঘটনা শিশু-নারীদের হত্যা করা হয়নি, কিন্তু ১৫ আগস্ট শিশু-নারীদেরও তারা ছাড়েনি।’

‘আমি আর আমার ছোট বোন রেহানা মাত্র ১৫ দিন আগে ৩০ জুলাই জার্মানির উদ্দেশ্যে রওনা হয়ে ৩১ জুলাই আমরা সেখানে পৌঁছাই। আমরা ভাবতেও পারিনি আমাদের জীবনে এমন একটা আঘাত অপেক্ষা করছে। ১৩ তারিখে আব্বার সঙ্গে, মায়ের সঙ্গে, সবার সঙ্গে কথা হয়। ১৫ তারিখে এ ঘটনা ঘটার পর যখন আমরা জানতে পারি, তখন সব তথ্য আমরা জানতে পারিনি।’

শেখ হাসিনা বলেন, আমার আপনজন হারিয়েছি, স্বজন হারিয়েছি, বিদেশে রিফিউজি হিসেবে থাকতে হয়েছে। আমরা যারা আপনজন হারিয়েছি, আমারও তো হারিয়েছি, সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশে কী হারিয়েছিল? বাংলাদেশের মানুষ কী হারিয়েছিল?

‘আমার বাবা সারাটা জীবন উৎসর্গ করেছিলেন এদেশে মানুষের জন্য। মানুষের কথাই বেশি ভাবতেন। তিনিতো ভালোবেসেছিলেন মানুষকে। এদেশে মানুষের ভাগ্য পরিবর্তন করবেন। তাদের সুখী জীবন দেবেন। অন্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা করে তাদের উন্নত জীবন দেবে। সেটাইতো তার জীবনের একমাত্র সাধন, সংগ্রাম। কাজে তিনি নিজের জীবনকে সেভাবে উৎসর্গ করে গেছেন। বাংলাদেশকে স্বাধীন করেছে, যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তুলেছেন।’

প্রধানমন্ত্রী বলেন, ১৫ ই আগস্ট খালেদা জিয়ার মিথ্যা জন্মদিন পালন করে উল্লাস করে। আর তাদের কাছেই গণতন্ত্র নির্বাচন আর মানবাধিকারের কথা শুনতে হয় যা জাতির জন্য দুর্ভাগ্যজনক।


একাত্তর/কেএসএইচ

সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার। তাকে দেশে ফেরানো বা পাওয়া মাত্রই গ্রেপ্তার করে কারাগারে...
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর