সরকারের দ্রুত পদত্যাগের দাবি গণতন্ত্র মঞ্চের

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৮ পিএম

তেসরা অক্টোবরের মধ্যে ক্ষমতা ছেড়ে না দিলে আওয়ামী লীগের উপর ‘গজব নেমে আসবে’ বলে সরকারকে হুঁশিয়ার করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেছেন, মার্কিন ভিসানীতি কার্যকরের বিষয়ে সরকার ভুল ব্যাখ্যা দিচ্ছে।

সরকার পতনে একদফার দাবিতে গণতন্ত্র মঞ্চের শনিবার প্রতিবাদ সমাবেশ ও মিছিল করে গণতন্ত্র মঞ্চ। কারওয়ান বাজারের পেট্রোবাংলার সামনের সড়কে সমাবেশ থেকে গণতন্ত্র মঞ্চের নেতারা, আওয়ামী লীগ সরকারকে দ্রুত পদত্যাগ করার দাবি জানান।

গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি সমাবেশে বলেন, ‘আপনারা ক্যাঙ্গারু বিচার ব্যবস্থা বসিয়ে সবাইকে জেলে পাঠানোর ব্যবস্থা করছেন। আর বলছেন আপনাদের অীধনে সুষ্ঠু নির্বাচন হবে। ভোট চুরি করে, ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকবেন। তারপর আমেরিকার বিরুদ্ধে গলা উঁচু করবেন। এইটা মানুষ বুঝে গেছে।’ 

নাগরিক ঐক্যে সভাপতি মাহামুদুর রহমান মান্না বলেন, ‘এরমধ্যে যদি ভালো হয়ে না যান। অক্টোবর মাসের তিন তারিখের পর আপনাদের ওপর গজব পড়বে। বলেছিলেন, বিএনপির নোতারা মিছিল বাদ দিয়ে বাড়িতে চলে গেছে। বাইডেন নিজে সেলফি তুলেছে। এরপরে আর খাওয়া নেই। এখন কী দেখা যাচ্ছে? ওই সেলফি উল্টা হয়ে গেছে।  

মিছিল শুরুর আগে নেতারা বলেন, মার্কিন ভিসানীতি কার্যকর করার কাজ শুরুর পরও ক্ষমতাসীন দল ভোট কারচুপি থেকে সরে আসেনি।

বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বাংলাদেশে আবার মুক্তিযুদ্ধের মতো একটা পরিস্থিতির তৈরি হয়েছে ।

পরে সরকার পতনের দাবিতে মিছিল করে গণতন্ত্র মঞ্চ। মিছিলটি কারওয়ান বাজারে শুরু কাঁটাবনে গিয়ে শেষ হয়।

এদিকে মতিঝিলে নটরডেম কলেজের উল্টা দিকে সমাবেশ করে গণ ফোরাম ও পিপলস পার্টি। এই সমাবেশ বলা হয় দেশের জন্য চরম অপমান মার্কিন ভিসা নিষেধাজ্ঞা।

গণ ফোরামের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘দেশেতো যা কিছু বলতেছে দিনে-রাতে। কীভাবে মিথ্যা কথা বলে। বিদেশে গিয়েও এই যে কর্মকাণ্ডগুলো করে, স্যাংশনতো দেবেই।

এই সমাবেশ থেকেও সরকার পতনে আল্টিমেটাম দেয়া হয়।

 

কেএসএইচ
ফরিদপুরে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি এ কে আজাদের বাড়িতে সংঘটিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।
কোটা আন্দোলন ঘিরে সব সহিংসতা ও হত্যার দায় নিয়ে আওয়ামী লীগ সরকারকে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করার দাবি জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপি শান্তিপূর্ন আন্দোলন চালিয়ে যাবে বলে কূটনীতিকদের জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে গণতন্ত্র মঞ্চের সচিবালয় ঘেরাও কর্মসূচি। এ সময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর