খালেদা জিয়াকে মুক্তি না দিলে পরিস্থিতির দায় সরকারের: ফখরুল

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৭ পিএম

বেঁধে দেয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটামের মধ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার ব্যবস্থা না করলে যে কোনো পরিস্থিতির দায় সরকারকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক দফা দাবিতে সোমবার রাজধানীর ধোলাইখালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ডাক্তাররা বারবার বলছেন, দ্রুত তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্যে বিদেশে পাঠাতে হবে।’

‘তাই বেঁধে দেয়া ৪৮ঘন্টার মধ্যে খালেদা জিয়াকে দেশের বাইরে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন, নয়তো যেকোনো পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে।’

খালেদা জিয়ার মুক্তির পাশাপাশি তাকে দ্রুত বিদেশে পাঠানোর জন্য রোববার সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন মির্জা ফখরুল।

এদিকে সোমবার আইন আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়া শর্ত সাপেক্ষে মুক্তিতে থাকায় চিকিৎসার জন্য বিদেশ নিতে হলে আগের তার শর্তসাপেক্ষ মুক্তি বাতিল করতে হবে।

সরকার খালেদা জিয়াকে কেন চিকিৎসার সুযোগ দিচ্ছে না- এ প্রশ্ন তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম বলেন, খালেদা জিয়া কারাগারে থাকার সময় ভুল চিকিৎসা দেয়া হয়েছে।

তিনি বলেন, খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভয় পায় বলেই তিনি সুচিকিৎসা পাচ্ছেন না। তিনি তো রাজনীতি করতে সুযোগ নয়, সুচিকিৎসার জন্য বিদেশে যেতে চাচ্ছেন। সুচিকিৎসার ব্যবস্থা না করলে কোনো অঘটন ঘটলে পালাবার পথ পাবেন না।

বিএনপির এই প্রবীণ নেতা বলেন, ‘কিছু ঘটলে কারো নির্দেশনার অপেক্ষায় না থেকে নেতাকর্মীদের রাজপথে নেমে আসার আহ্বান। গণতান্ত্রিক পন্থায় ক্ষমতাসীনদের পতন ঘটানো হবে।’

ধোলাইখালের সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার ক্ষমতা টিকে থাকতে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে খুন, সাতশো জনকে গুম এবং লক্ষাধিক মামলা দিয়েছে।

‘সামনের দিনের আন্দোলন ও নির্বাচন থেকে নেতাদের দূরে রাখতে সাঁজা দিয়ে কারাগারে রাখা হচ্ছে।’

ফখরুল বলেন, অতীতে দুটি নির্বাচনে তামাশা করে ক্ষমতা দখল করে আছে আওয়ামী লীগ। সকল আটঘাট বেঁধে সরকার আবারও কারচুপির নির্বাচনের পাঁয়তারা করছে। আন্তর্জাতিক পর্যায় থেকে সুষ্ঠু নির্বাচনের তাগাদা দিলেও তা ঢাকা দিতে দেশে বিদেশে মিথ্যাচার করা হচ্ছে।

জনমত উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একতরফাভাবে তত্ত্বাবধায়ক সরকারের  বিধান বাতিল করেছেন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্যাতন করে মানুষকে দমিয়ে রাখতে চায়।

তিনি বলেন, এই সরকারকে জনগণ আর দেখতে চায় না। আমেরিকার ভিসা নীতি পেয়ে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। জাতি চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। আজ সবকিছু নির্ভর করছে সাধারণ মানুষ ও বিএনপির ওপর।

আন্দোলনের মধ্য দিয়ে তরঙ্গ থেকে তরঙ্গ সৃষ্টি করে সরকারকে সরাতে বাধ্য করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, ‘সোজা কথায় কাজ না হলে ফয়সালা হবে রাজপথে।’

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আমেরিকার ভিসা নিষেধাজ্ঞার পর ভয়ে ডায়রিয়ার চাপে বাজারে স্যালাইন সংকট। সরকারের মন্ত্রী-এমপি, আমলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিতর্কিত ব্যক্তির কারণে এই নিষেধাজ্ঞা।

বাংলাদেশের সম্মানহানি যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে মন্তব্য করে তিনি বলেন। 

আরবি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর