বিএনপি শর্ত প্রত্যাহার করলে সংলাপের চিন্তা: কাদের

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৩:৪৫ পিএম

বিএনপি তাদের যে চারটি শর্ত দিয়েছে, তা প্রত্যাহার করলেই কেবল সংলাপের বিষয়টি চিন্তা করে দেখা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত জাতীয় নির্বাচন নিশ্চিতের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে অর্থবহ সংলাপে বসতে বলেছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। ১৪ অক্টোবর ওয়াশিংটন থেকে প্রচারিত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের এই আহ্বানের বিষয়ে ওবায়দুল কাদেরকে প্রশ্ন করেন সাংবাদিকরা।

জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যদি তাদের চার শর্ত প্রত্যাহার করে, তাহলেই সংলাপের বিষয়টি চিন্তা করে দেখা হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, শর্তযুক্ত সংলাপের বিষয়ে তাদের কোনো চিন্তাভাবনা নেই।

মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের পরামর্শে নির্বাচন হবে তা নয়, বরং সংবিধান মেনেই নির্বাচন হবে বলে জানান ওবায়দুল কাদের।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনকালীন সরকার নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের। তবে ওই সরকারের আকার কেমন হতে পারে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি তিনি।

কাদের বলেছেন, এটা প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করে।

তিনি বলেন, গতবার (গত নির্বাচনে) যেভাবে ছিলো ওটাই নির্বাচনকালীন সরকার। এটা শেখ হাসিনার এখতিয়ার। তিনি যদি মনে করেন মন্ত্রিসভা ছোট করার দরকার বা যেভাবে আছে সেভাবে থাকা দরকার এটা তার এখতিয়ার। এখনই এই আলাপ করার সময় না।

নির্বাচনকালীন সরকারের আলোচনা কবে শুরু হতে পারে- এ প্রশ্নের জবাবে কাদের বলেন, তফসিল ঘোষণা হলে হবে।

একাত্তর/জো
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর