এখনো সময় আছে, পদত্যাগ করুন: ফখরুল 

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০২:০১ পিএম

নির্বাচনে ওয়াকওভার পেতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে আওয়ামী লীগ ভোট করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ২৮ অক্টোবরের মধ্যে সরকারকে পদত্যাগ করতে হবে।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রেখে যদি ভোট করতে হয়, তাহলে সেই নির্বাচন করার কোনো দরকার নাই। আওয়ামী লীগের কারণেই দেশে নির্বাচন করার স্থায়ী ব্যবস্থা করা যায়নি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সুষ্ঠু ভোট হলে ক্ষমতা থাকতে পারবে না বলেই সংবিধানের দোহাই দিয়ে একতরফা ভোট করতে চায় আওয়ামী লীগ।

‘কিন্তু বিএনপির অবস্থান পরিষ্কার। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের কোনো সুযোগ নাই।’

সরকারের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, দেশকে সংকট থেকে উদ্ধার করতে  এখনো সময় আছে। নিরাপদভাবে বিদায় নিন। সময় আছে এখনও সফটলি পদত্যাগ করেন।

ফখরুল দাবি করেন, ‘এটা পরিষ্কার আওয়ামী লীগের কোথাও কোনো অস্তিত্ব নেই। পায়ের নিচে মাটি নেই। আর সব দলই বলছে, এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না।

‘সমস্ত রাজনৈতিক দল এক মত হয়েছে। দাবি একটাই, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। সংসদ বিলুপ্ত করতে হবে।’

তিনি আরও বলেন, আওয়ামী লীগ জানে, তত্ত্বাবধায়ক সরকারের অদিনে সুষ্ঠু নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না। তাই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে টালবাহানা করছে।

আরবি
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর