হরতাল ডেকে যথারীতি মাঠে নেই বিএনপি-জামায়াত

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০২:৩৪ পিএম

রাজধানীসহ সারাদেশে চলছে বিএনপি-জামায়াতের ঢাকা সকাল-সন্ধ্যা হরতাল। ঢাকা শহরসহ বিভিন্ন জেলাতে আগুন সন্ত্রাসের খবর পাওয়া গেলেও, হরতাল কর্মসূচি চলছে ঢিলেঢালাভাবে। আর কর্মসূচি দিয়েও যথারীতি মাঠে নেই বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। 

রোববার কর্ম দিবসের শুরু থেকেই রাজধানীতে চলাচল করছে গণপরিবহসহ বিভিন্ন ধরনের যানবাহন। তবে অন্যান্য দিনের তুলনায় সংখ্যা কম। এতে কর্মজীবি মানুষদের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। নগরের বিভিন্ন এলাকা ঘুরে একাত্তর টিভির প্রতিবেদকরা জানাচ্ছেন, মাঠে দেখা যায়নি বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে। 
তবে নগরজুড়ে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। দেশের অন্যান্য জেলা শহরগুলোতেও পুলিশের টহলের পাশপাশি কঠোর নজরদারি চলছে। বিভিন্ন স্থান থেকে গ্রেফতার ও আটকের খবরও আসছে। রাজধানীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ মোড়ে সতর্ক অবস্থানে আছেন আইনশৃংখলাবাহিনীর সদস্যরা। 

বেলা ১২টা পর্যন্ত রাজধানীর ফার্মগেচ, মিরপুর, মোহাম্মদপুর, গাবতলী, রামপুরা, বাড্ডা, মালিবাগ, মৌচাক, শান্তিনগর ও পল্টন এলাকা ঘুরে দেখা গেছে কোথাও বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা মাঠে নেই। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া হরতালের সমর্থনে মিছিল বা পিকেটিংয়ের তেমন কোন তৎপরতা চোখে পড়েনি। 

ঢাকার সড়কে অন্যান্য দিনের মতোই সাধারণ মানুষ নিজ নিজ গন্তব্যে বের হয়েছে। এমনকি সড়কগুলোতে আস্তে আস্তে সব ধরনের যানবাহন নামতে শুরু করেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের কর্ম-চাঞ্চল্যের পাশাপাশি বাড়তে শুরু করেছে ব্যক্তিগত ও গণপরিবহন।

আমাদের জেলা প্রতিবেদক ও প্রতিনিধিরা জানাচ্ছেন, বিএনপি ও জামায়াতের ডাকা আলাদা হরতালে রাজশাহীতে দেখা মিলেনি কোনো নেতার। রোববার সকাল থেকে চলছে ঢিমেতালে হরতাল। রিকশা ও অটোরিকশা চললেও চলেনি দূরপাল্লার কোনো বাস। তবে জেলা ও উপজেলার বাসগুলো ছেড়ে যাচ্ছে।

একই ধরনের খবর এসেছে বন্দরনগরী চট্টগ্রাম থেকে। হরতাল কোনো উত্তাপ ছড়াতে পারেনি চট্টগ্রামে। রাস্তায় দেখা মিলছে না নেতা-কর্মীদের। পিকেটারহীন নগরীতে গণপরিবহন চলাচল স্বাভাবিক আছে। তবে ব্যক্তিগত যানবাহন তুলনামূলকভাবে কম চলছে। ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও, দূরপাল্লার বাস বন্ধ।

খুলনায় হরতালের মধ্যেই কর্মজীবী মানুষদের কাজে বের হতে দেখা গেছে। হরতাল চলার সময় সড়কে দেখা যায়নি বিএনপি-জামায়াতের কোনো প্রিকেটার। হয়নি কোথাও মিছিল-সমাবেশ। অপরদিকে, নৈরাজ্যের প্রতিবাদে শহরের বেশ কিছু স্থানে শান্তি সমাবেশ করছে খুলনা মহানগর আওয়ামী লীগ।

পার্বত্য জেলা রাঙামাটিতেও মাঠে নেই বিএনপি-জামায়াত। সকাল থেকেই রাঙামাটিতে হরতাল চলছে ঢিমে তালে। মাঠে দেখা মেলেনি বিএনপি-জামায়াতের কোন নেতাকর্মীকে। শহরের কোথাও বিএনপির কোন নেতা-কর্মীদের দেখা যায়নি। তবে শহরের কলেজ গেট এলাকায় অবস্থান নিয়েছে আওয়ামী লীগ।

উল্লেখ্য, রাজধানীতে বিএনপির সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। দফায়-দফায় সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ রাজনৈতিক দলের বহু কর্মী আহত হন। পুড়িয়ে দেয়া হয় পুলিশ বক্স, গাড়ি। ভাঙচুর চালানো হয় প্রধান বিচারপতির বাসভবনের গেট, রাজারবাগ পুলিশ হাসপাতালের অ্যাম্বুলেন্স। রক্ষা পায়নি গণমাধ্যমের যানবাহনও। আটক করা হয় বিএনপি’র বেশ কয়েকজন নেতাকর্মীকে।

এআর
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর