আহত হয় পুলিশ, হরতাল ডাকে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৪:৫৪ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি নৃশংসতায় গতকাল শতাধিক পুলিশ আহত হয়েছেন। আওয়ামী লীগের মহিলা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে বিএনপি। আহত হলো পুলিশ, আর হরতাল ডাকে বিএনপি। 

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। 

শনিবার বিএনপির মহাসমাবেশ ঘিরে ঘটে যাওয়া সহিংসতার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সহিংসতার ঘটনায় অনেকগুলো মামলা হতে পারে। তিনি বলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারাই মামলা দেবে। 

তিনি বলেন, প্রধান বিচারপতির বাড়িতে যারা যারা ঢুকেছেন, যারা সেখানে হামলা করেছেন, তাদের বিরুদ্ধে মামলা হবে। যারা গাড়ি পুড়িয়েছে, তাদের নামে মামলা হবে। পুলিশকে পিটিয়ে যারা হত্যা করেছে, যারা পুলিশ হাসপাতালে ঢুকে হামলা করেছে, তাদের নামে মামলা হবে। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৃষ্টির মতো ইট ছুঁড়ে বিএনপি কর্মীরা পুলিশের ওপর হামলা করেছে। আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর বৃষ্টি মতো ইট ছুড়েছে তারা। বিএনপি-জামায়াতের এ তাণ্ডব থেকে সাংবাদিকরাও রেহায় পায়নি।

সাংবাদিকরা যারা আহত হয়েছে, তাদেরও মামলা করা উচিত বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 
বিএনপি-জামায়াতের হামলায় পুলিশের প্রায় ১০০ সদস্য আহত হয়েছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী আরও বলেন, ২০১৪ সালের মতো আরও একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে বিএনপি। আমরা অবশ্যই তা থামাবো।

তবে কতগুলো মামলা হয়েছে বা কতজনকে গ্রেফতার করা হয়েছে, তা সুনির্দিষ্টভাবে বলতে পারেননি তিনি।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচিত সংসদ সদস্যদের জন্য এলাকা নির্ধারিত থাকলেও সংরক্ষিত নারী আসনের সদস্যদের জন্য এলাকা নির্ধারিত নেই।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর