তৃণমূলকে ধরে রাখতে ‘বহিষ্কার’ কৌশলে বিএনপি

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৪:৫৬ পিএম

নির্বাচনে দল অংশ নিবে না জেনে সারাদেশের তৃণমূল নেতাকর্মীরা স্বতন্ত্রভাবে অংশ নেওয়ার প্রস্তুতি যেন না নেয়, সে কারণে নতুন করে ভয়ভীতি দেখানো শুরু করেছে বিএনপি। সম্প্রতি দুই কেন্দ্রীয় নেতা নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশগ্রহণের কথা জেনে তাদেরকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে মাঠের বিরোধী দলটি। 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে তৃণমূলের নেতারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আন্দোলনের মধ্য দিয়ে কিছু অর্জন হোক না হোক তারা স্থানীয়ভাবে নির্বাচনমুখী ছিলেন। চূড়ান্তভাবে দল নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে থাকলে নিজেদের অস্তিত্ব রক্ষায় তারা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে যেতেই চাইবেন। 

সম্প্রতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ এ কে একরামুজ্জামান এবং দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফরকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিএনপি বলেছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে উক্ত দুজনকে বহিষ্কার করা হয়েছে।

আগের দিন সোমবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে সৈয়দ এ কে একরামুজ্জামান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেবেন বলে খবর জানা যায়। অন্যদিকে, শাহ মো. আবু জাফর গত ২০ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দেন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি।

সাত জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছে ইসি। কিন্তু দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি নির্বাচনে না থাকায় মাঠ পর্যায়ে এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের কোন আমেজ দেখা যাচ্ছে না। ভোটারদের মধ্যেও খুব একটা আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে না।

শুরু থেকে আন্দোলনের সঙ্গে জেলা থানা পর্যায়ের নেতাদের দূরত্ব লক্ষ্য করা গেছে। ২৮ অক্টোবর সমাবেশের নামে হামলার ঘটনার পর বিএনপি আরও নড়বড়ে অবস্থানে পড়ে। তৃণমূলে এক ধরনের হতাশা দেখা যায়। কেননা, গত কয়েক বছর ধরে তারা নির্বাচনমুখী হিসেবেই এলাকায় কাজ করে যেতে চেষ্টা করছিলো। তাদের জন্য এই নির্বাচন না করার সিদ্ধান্ত হতাশার। 

আবু জাফর ও একরামুজ্জামানের বহিষ্কারের মধ্য দিয়ে তৃণমূলে বার্তা দিতে চেয়েছে বিএনপি উল্লেখ করে রাজনৈতিক বিশ্লেষক ও জ্যেষ্ঠ সাংবাদিক সুভাষ সিংহ রায় বলেন, স্থানীয় পর্যায়ে নির্বাচনমুখী ছিলেন নেতারা, এখনও আছে। তাদের নানারকম প্রস্তুতি আছে। দলের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। ২০১৮ সালের নির্বাচনে অংশ না নেয়ায় দল হিসেবে বিএনপির দুর্বল হয়ে যাওয়া এবং এলাকায় অস্তিত্ব সংকটে পড়ার বিষয়গুলো তাদের চোখের সামনে ঘটেছে। ফলে তারা নির্বাচন করতে চান। এটা কেন্দ্রীয় বিএনপি জানে। ফলে তারা চেয়েছে, শুরুতেই বহিষ্কার আতঙ্ক তৈরি করে দলছুটদের ধরে রাখতে চাইছে বিএনপি।

তফসিল ঘোষণার পর জাতীয় পার্টিসহ যেসব দল নির্বাচনে যাওয়া নিয়ে দ্বিধায় ছিল, তাদের অনেকেই এখন নির্বাচনের পথে হাঁটছে। বিএনপিসহ যেসব দলগুলো এখনও অনড় অবস্থানে আছে, তারাও যদি শেষ মুহূর্তে নির্বাচনে অংশ নিতে চায় সেক্ষেত্রে তফসিলে কোন পরিবর্তন আনার সুযোগ আছে কিনা প্রশ্নে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা গণমাধ্যমকে জানিয়েছেন, উনারা যদি আসতে চান বা ইচ্ছা প্রকাশ করে, সেক্ষেত্রে কীভাবে কী করা যাবে, নিশ্চয় আমরা সেটা নিয়ে আলোচনা করবো। তবে আপাতত তফসিলে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছে নির্বাচন কমিশন।

আরবিএস  
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর