তামাশার নির্বাচন হচ্ছে: রিজভী

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৪:২৪ পিএম

দেশে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘তামাশার নির্বাচন’ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার অজ্ঞাতস্থান থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, তামাশার নির্বাচন করা হচ্ছে। আন্তর্জাতিক মহল নির্বাচন নিয়ে বিরূপ। সরকার পার পাবে না।

‘সরকার সম্পূর্ণরূপে জন বিচ্ছিন্ন। তাই তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিচ্ছে না,’ বলেন তিনি।

গত ১৫ নভেম্বর ভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট হবে ৭ জানুয়ারি।

রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে প্রার্থীদের মনোনয়নপত্র জমার পর যাচাই-বাছাই শেষ হয়েছে।

আগামী ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের পর ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে ভোটের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা।

দেশের ২৯টি নিবন্ধিত রাজনৈতিক দল ভোটে অংশ নিলেও বিএনপি তফসিল বর্জন করে নির্বাচন থেকে দুরে রয়েছে।

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির পক্ষ থেকে চালানো হচ্ছে হরতাল-অবরোধ কর্মসূচি। তাদের এই কর্মসূচি সহিংস রূপ ধারণ করেছে। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্নস্থানে পোড়ানো হচ্ছে যানবাহন।  

রিজভী বলেন, ‘ক্ষমতার লোভ সামলাতে না পেরে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা হচ্ছে। এটা করতে গিয়ে শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘন করছেন।’

‘ক্ষমতা ধরে রাখতে গিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে, সরকার কোনোদিকে খেয়াল রাখছে না,’ অভিযোগ রিজভীর।

বিএনপির এই নেতা দাবি করেন, ‘দেশের অর্থনীতি ভয়াবহভাবে বিপর্যস্ত। তারপরও সরকারের বিকার হচ্ছে না। দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেলেও তাদের কিছু যায় আসে না।’ 

আরবি 
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ফ্যাসিবাদের পুনরুত্থান হলে কেউ রক্ষা পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
দেশে বিদ্যমান জ্বালানি সঙ্কটের মধ্যে বিশাল গাড়িবহর নিয়ে লংমার্চের কঠোর সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন তুলেছেন, জনকল্যাণের কথা বলে শত শত যানবাহনের তেল অপচয়...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর