আইন-আদালত ক্ষমতাসীনদের হাতে বন্দী: রিজভী

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০১:৪৬ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বলেছেন, চলমান সহিংসতা, মামলা-গ্রেফতার, হত্যা, বিএনপিসহ বিরোধীদলের বাড়ি-ঘরে হামলা-তল্লাশি সবকিছু সরকারের পূর্ব পরিকল্পিত। 

সোমবার (১৮ ডিসেম্বর) এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

অনলাইন ব্রিফিং-এ তিনি আরো অভিযোগ করেন, প্রভাবশালী মন্ত্রী হাটে হাঁড়ি ভেঙ্গে দিয়েছেন। মন্ত্রী স্বীকার করেছেন, দেশের আইন-আদালত, আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসন সবকিছুই ক্ষমতাসীনদের হাতে বন্দী। বিচারবিভাগ আইনের গতিতে নয়, গণভবনের গতিতে চলে। বিএনপি নেতাদের সাজা সরকারের সিদ্ধান্তে হচ্ছে।

জনগণ সকল বিষয়ে নজর রাখছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এর বিচার করা হবে।

তিনি বলেন, মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও তফসিল বাতিলের জন্য। হরতাল সফলে নেতা-কর্মীসহ দেশের সকল মানুষের প্রতি আহ্বান জানান তিনি। 

এসময় নেতা-কর্মীদের রাজপথে থেকে শান্তিপূর্ণ পন্থায় হরতাল সফল করতে বলেন রুহুল কবির রিজভী।

এআর
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
যারা গোপনে নানা নাশকতার ছক করছে, তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মিরপুরের রাড্ডা হাসপাতাল ও গত রাতের হামলা-লুটপাটের ঘটনা প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ ট্রলিতে ফেলে রেখে কৌশলে পালিয়ে গেছে দুই ব্যক্তি। শুক্রবার বেলা আড়াইটার দিকে অত্যন্ত নাটকীয় ও রহস্যজনকভাবে এই ঘটনা...
রানপাহাড় গড়েও রাঁচির মাঠে শেষ রক্ষা হলো না ভারতের! জাসপ্রীত বুমরাহীন ভারতীয় বোলিং লাইন আপকে রীতিমতো ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের নিজেদের সর্বোচ্চ রান তাড়া করার অবিশ্বাস্য এক রেকর্ড...
পানামার দক্ষিণ উপকূলে ৭.৬ মাত্রার এক তীব্র ও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে সৃষ্টি হওয়া এই শক্তিশালী কম্পনে কেঁপে ওঠে পুরো দেশ।
ভারতের নির্বাাচন প্রধান কথা সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার ‘ককরোচ জনতা পার্টি’ ও ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত বহুল আলোচিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর