সুস্থ সংস্কৃতিচর্চার প্রত্যয়ে বাংলা একাডেমিতে সসাসের প্রকাশনা উৎসব

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পিএম

সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ বিনির্মাণের প্রত্যয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে সমন্বিত সাংস্কৃতিক সংসদের (সসাস) ‘প্রকাশনা উৎসব ২০২৭’।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল তিনটায় বাংলা একাডেমির বটতলাস্থ নজরুল মঞ্চে সসাস এর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়।

সসাসের নির্বাহী পরিচালক জাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম, অধ্যাপক সাইফুল্লাহ মানসুর, কবি ও সাহিত্যিক জাকির আবু জাফর, সসাসের সাবেক নির্বাহী পরিচালক এইচ এম আবু মুসা, আব্দুল্লাহ আল মামুন এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল আরেফিন লেলিন ও শরীফ বায়েজীদ মাহমুদসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

উৎসবে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, সসাসের এই নতুন প্রকাশনা আধিপত্যবাদের বিরুদ্ধে এক অনবদ্য আয়োজন। সুস্থ ও নান্দনিক সংস্কৃতিচর্চার মাধ্যমে একটি নৈতিকতা সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সময়ের দাবি। এ ধরনের প্রকাশনা উৎসব নতুন প্রজন্মকে সৃজনশীলতা ও মূল্যবোধের পথে অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেন তিনি।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক সাইফুল্লাহ মানসুর বলেন, সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রকাশনা কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করতে সসাসের এই উদ্যোগ প্রশংসনীয়।

উদ্বোধন ও আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রকাশনা প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা চলে সন্ধ্যা সাতটা পর্যন্ত। দর্শক ও পাঠকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা ভবিষ্যতেও এমন সৃজনশীল ও মননশীল আয়োজন অব্যাহত রাখার আহবান জানান।

একাত্তর/এসি
কথাপ্রকাশ থেকে প্রকাশিত আশানুর রহমানের উপন্যাস ‘লেনিন’র প্রকাশনা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
জুলাই সনদকে পাশ কাটিয়ে সরকারের সঙ্গে কোনো ঐক্য হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরানি ড্রোন হামলায় আহত হয়ে দুই ইতালীয় নাগরিক মারা গেছেন এবং এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গত ৪৮ ঘণ্টায় গাজা উপত্যকাজুড়ে অন্তত ১৯ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৪৮ জন। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
রাজধানীর চকবাজারের ছোট কাটারা এলাকায় একটি প্লাস্টিকের গুদামে আগুন লেগেছে। ওেই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর