ফিরোজ রশীদের দোয়া নিলেন সাঈদ খোকন

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৮ পিএম

দোয়া নিতে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদের বাসায় গেছেন দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাঈদ খোকন।

সোমবার দুপুরে ধানমন্ডিতে কাজী ফিরোজ রশীদের বাসায় যান সাঈদ খোকন। এ সময় তারা একে অপরকে মিষ্টিমুখ করান।

ঢাকা-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় মোহাম্মদ সাঈদ খোকনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান কাজী ফিরোজ রশীদ।

ফিরোজ রশীদ ঢাকা-৬ আসনের বর্তমান সংসদ সদস্য। জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের আসন সমঝোতায় রোববার নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন এই আসনের দুইবারের সংসদ সদস্য ফিরোজ রশীদ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফিরোজ রশীদ বলেন, ঢাকা-৬ আসনে সাঈদ খোকন যখন মনোনয়ন ফরম জমা দিয়েছেন, তখনই তার বিজয় সুনিশ্চিত হয়ে গেছে। সে পুরান ঢাকার সন্তান। এই এলাকার সবাই তার বাবার আপনজন। এখন শুধু ৭ জানুয়ারি ভোটের দিনের অপেক্ষা। সে আমার নির্বাচনের সময় (২০১৮) সর্বাত্মকভাবে পাশে ছিলো। আমিও মাঠ পর্যায়ের আমাদের জাতীয় পার্টির সব নেতাকর্মী নিয়ে তার পাশে থাকবো।

সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, কাজী ফিরোজ রশীদ আমার চাচা। তিনি আমার প্রয়াত পিতা মেয়র মোহাম্মদ হানিফের অত্যন্ত ঘনিষ্ঠজন ছিলেন। এক সময় তারা এক সঙ্গে রাজনীতি করেছেন, দীর্ঘ দিনের সম্পর্ক আমাদের। আমি যখন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ছিলাম, তখন আমাদের এলাকার সংসদ সদস্য ছিলেন তিনি। তার সঙ্গে আমাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক। আমরা দুজনই একসঙ্গে পুরান ঢাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি, সেবা করেছি।

তিনি বলেন, আজকে নির্বাচনী প্রচারণার প্রথম দিন কাজী ফিরোজ রশীদের কাছে দোয়া ও সমর্থনের জন্য এসেছি। তিনি আমাদের সাথে থাকার কথা ব্যক্ত করেছেন। আমি নির্বাচিত হতে পারলে ঢাকা-৬ আসন নিয়ে তার অভিজ্ঞতা কাজে লাগাবো।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত ঢাকা-৬ আসনে একজন প্রার্থী হিসেবে অন্য প্রার্থীদের ছোট করে দেখার সুযোগ নেই। যারা এ আসনে প্রার্থী হয়েছেন, তাদেরকে আমি সিরিয়াসভাবেই নেবো এবং আমার বিজয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আমি কাজ করে যাবো। সবাইকে আমার শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবেই বিবেচনা করবো।

মোহাম্মদ সাঈদ খোকন এর আগে বেলা ১১টায় আজিমপুর কবরস্থানে মেয়র মোহাম্মদ হানিফের কবর জিয়ারত ও মোনাজাত করেন ।

একাত্তর/কেএসএইচ
শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে অনলাইনে ঢাকা ‘শাটডাউনের’ ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। দুই দিনের কমপ্লিট ‘শাটডাউন’ কর্মসূচির প্রথম দিন আজ। কিন্তু এর কোনো প্রভাব পড়েনি ঢাকা শহরে।...
কোরবানির আর মাত্র এক সপ্তাহ বাকি থাকলেও এখনও জমেনি রাজধানীর পশু হাটগুলো। বেপারী আর হাটের সকল প্রস্তুতি সম্পন্ন হলেও শুরু হয়নি কেনাবেচা।
জিএম কাদেরের নিয়ন্ত্রণে যাওয়ার পর জাতীয় পার্টি থেকে কেন্দ্রীয়সহ বিভিন্ন স্তরের নেতাদের বহিষ্কারের পর্ব শেষই হচ্ছে না।
আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা করেও ঢাকা-১৮ আসনে জিততে পারলেন না জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী শেরীফা কাদের।
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর