দলীয় প্রার্থীদের সাবধান করলেন ওবায়দুল কাদের

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৬ পিএম

দ্বাদশ সংসদ নির্বাচনে নিজ আসন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) এ নির্বাচনী প্রচার শুরু করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ভোটের মাঠে নেমেই দলীয় প্রার্থীদের সাবধান করে দিয়েছেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা। বলেছেন, নির্বাচনের আচরণবিধি মেনে চলতে হবে। ফাউল করলে খবর আছে। আমরা কারো জন্য তদবির করবো না।

শুক্রবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে নির্বাচনী এক পথসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় পতাকা ছাড়া শেখ হাসিনা সিলেটে গেছেন, আমরা কেউই ফ্লাগ ব্যবহার করছি না। তিনি (শেখ হাসিনা) সরকারি কোনো সেবা নেন নাই। আমরাও নেই না। নির্বাচনের আচরণ বিধি ভঙ্গ করেননি। যত প্রার্থী আছে সবাইকে আচরণ বিধি মেনে চলতে হনে। ফাউল করলে খবর আছে। নির্বাচনের আচরণ ভাঙলে কারো জন্য তদবির করা হয়নি, হচ্ছে না। যারা নির্বাচন বাধা দেবে তাদের আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রকে বাঁচাতে হলে বাংলাদেশকে বাঁচাতে হবে। গণতন্ত্রকে বাঁচাতে হলে সংবিধানকে বাঁচাতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি বলেছিলো ২৮ তারিখের পরে নাকি আওয়ামী লীগ পালানোর জায়গা পাবে না। এখন তারা কই। তাদের ৫৪ দল ভুয়া। তারা পল্টন থেকে দৌড়াতে দৌড়াতে পালিয়েছে।

তিনি বলেন, নির্বাচনে আসে নাই, তারা বর্জন করবে। তাদের অবরোধ হরতাল ভুয়া কোনো কাজ হয় না। রাস্তায় জ্যাম আরো বেড়ে গেছে। তারা পারে শুধু মানুষ মারতে। তাদের সব আন্দোলন ভুয়া হয়ে গেছে এখন তারা কি করবে? ফাউল খেলে লালকার্ড নিয়ে তারা পালিয়েছে

বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ পিটিয়ে হত্যা করে তারা, এটা কি ফৌজদারি অপরাধ নয়?  জেলে যাবে না তো কোথায় যাবে তারা, সুখের ঘরে যাবে?  যাদের গ্রেপ্তার করা হচ্ছে এরা সবাই ফৌজদারি অপরাধী। যুক্তরাষ্ট্র বলে যারা ভোটে বাধা দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। আজকে কারা ভোটে বাধা দিচ্ছে?  দাড়িয়ে থাকা গাড়িতে আগুন লাগিয়ে হেলপারকে হত্যা করা হয়েছে। মায়ের বুক জড়িয়ে থাকা শিশুকে তারা পুড়িয়ে মারছে। এগুলো কি ফৌজদারি অপরাধ নয়? এগুলো যারা করবে তাদের জেলের ভাত খেতে হবে।

বিএনপির অসহযোগ আন্দোলন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির কথা শুনে ঘোড়াও হাসে। তারা নাকি খাজনা দেবে না। এদের বিরুদ্ধেই অসহযোগ আন্দোলন করতে হবে। এখন লন্ডন থেকে হাওয়া ভবনের চোরা বলছে সে নাকি ট্যাক্স দেবে না। সাহস থাকলে দেশে এসে কথা বলেন।

ওবায়দুল কাদের নিজের নির্বাচনী আসন নিয়ে বলেন, এখানে অনেক প্রার্থী আছে। সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। কারো সাথে ক্ষমতার দাপট দেখানো যাবে না

নিজের এলাকার উন্নয়ন নিয়ে তিনি বলেন, নোয়াখালীর একশো বছরের দাবি আওয়ামী লীগ সরকার প্রায় শেষ করে এনেছে। লোডশেডিং ছাড়া বিএনপি আমলে এই এলাকার মানুষ কিছুই দেখেনি। যাদেরকে ধর্মবিরোধী বলে প্রচার করা হয় সেই বঙ্গবন্ধু কন্যা এতগুলো মডেল মসজিদ করেছে।  গাজায় প্রতিদিন মানুষের রক্ত ঝড়ছে। বিএনপি আর তাদের ইসলামি দলকে জিজ্ঞেস করি, ফিলিস্তিন নিয়ে কেন তারা কিছু বলে না। গাজায় হত্যাকাণ্ড নিয়ে কেন তাদের মুখে কিছু নেই, আর কোনোদিন ওয়ান ইলেভেন আসবে না। এই দেশের মানুষ নির্বাচন চায় ওয়ান ইলেভেন নয়। আওয়ামী লীগ মাঠ ছেড়ে পালাবে না। সময় মত ভোট দেবেন নিশ্চিতভাবে। আপনাদের দোয়ায় মরা মানুষ বেঁচে আছি। এলাকার মানুষের সেবা করার জন্যই আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। এলাকার বেকারত্ব দূর করার জন্য কাজ করতে চাই।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের দিন পর্যন্ত আরেকটু কষ্ট করতে হবে। আপনারা অনেক কষ্ট করেছেন, কাউকে ভয় পাবেন না। আল্লাহ ছাড়া ভয়ের কেউ নেই।

কারো মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটিয়ে নিন, আগামী দিনে অতীত থেকে শিক্ষা নিয়ে ভালো ভাবে চলবেন। সামনে শুভ দিন। খেলা হবে ৭ তারিখ সকাল বিকাল। খেলা হবে দুর্নীতি লুটেরাদের বিরুদ্ধে।

এসময় ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একাত্তর/কেএসএইচ
সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৪ জনকে দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
আমার যেটি চাই তার উল্টোটা তারা বলে। আমরা চাই ভোট তারা চায় পিআর। দেশে একটি অস্থিতিশীল পরিবেশে তৈরি করার কারণে আমার তাদের বিরুদ্ধাচরণ করছি।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নোয়াখালীতে বিএনপির তিন নেতাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একইসঙ্গে বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকেও তাদের অব্যাহতি দেয়া হয়। 
ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর থেকেই লাপাত্তা আওয়ামী লীগের বহু নেতা-কর্মী। এদের মধ্যে অন্যতম হলেন হাসিনার প্রধান সহযোগী আওয়ামী লীগের সাধারণ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর