কেউ পিছিয়ে থাকবে না, বেকার থাকবে না: শেখ হাসিনা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৯ পিএম

আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে দেশের সার্বিক উন্নয়নে কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, কেউ পিছিয়ে থাকবে না, বেকার থাকবে না; সেটাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য।

মঙ্গলবার বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলায় পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ড. শিরীন শারমিন চৌধুরী আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এসময় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবানও জানান তিনি।

আওয়ামী লীগ সভাপতি বলেন, মানুষের জন্য আমরা রাজনীতি করি। মানুষকে হত্যা, খুন করে তারপরে কী আন্দোলন? প্রত্যেককে সজাগ থাকতে হবে। অগ্নিসন্ত্রাস যারা করতে আসবে, তাদের সাথে সাথে ধরে শাস্তি দিতে হতে। পুলিশে দিতে হবে। মানুষের জীবন নিয়ে আমরা কাউকে খেলতে দেবো না।

শেখ হাসিনা বলেন, আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করি। দিনরাত কাজ করি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। সেখানে তারা আসে ধ্বংস করার জন্য। এদের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। প্রয়োজনে বাড়ির কাছে রেললাইন থাকলে পাহারা দিতে হবে। কোনো বাস-গাড়িতে আগুনে দিতে গেলে ধরে ফেলতে হবে। জনগণকেই এটা প্রতিহত করতে হবে।  

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারে আসে জনগণের সেবা করতে। জাতির পিতাকে হত্যা করে যারা ক্ষমতায় এসছিল, তারা এসেছিল লটপাট করতে। লুটপাট, সন্ত্রাস জঙ্গিবাদ, মাদক এগুলোই ছিল তাদের কাজ। তারা মানুষের কল্যাণে কোনো কাজ করেনি। 

তিনি বলেন, রংপুরে সবসময় অবহেলিত ছিলো, মঙ্গা লেগেই থাকতো। উন্নতির জন্য রংপুরকে বিভাগ ঘোষণা করে আলাদা বাজেট দেয়া হচ্ছে।

তরুণ ভোটারদের ‍উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছিলাম, করে দিয়েছি। তরুণ সমাজকে ঘরে বসেই উপার্জনের ব্যবস্থা করে দিয়েছি। শিক্ষা ছাড়া দারিদ্র বিমোচন সম্ভব নয়। তাই সরকার শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছে সরকার।

পীরগঞ্জবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বিগত নির্বাচনে আপনারা আওয়ামী লীগকে ভোট দিয়েছেন। শিরীন শারমিন আপনাদের কন্যার মতো, তাই তাকে এখানে এনেছি। গোপালগঞ্জ থেকে আমি নির্বাচন করি,  আর পীরগঞ্জ থেকে শিরীন শারমিন চৌধুরী বিজয়ী হন। সংসদীয় গণতন্ত্রের জন্য স্পিকার অনেক সম্মানের। পীরগঞ্জবাসীর জন্য গর্বের।

এর আগে বেলা ১১টার দিকে ঢাকা থেকে বিমানযোগ সৈয়দপুর আসেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহেনা। তারা সৈয়দপুর থেকে সরাসরি সড়ক পথে তারাগঞ্জে পৌঁছেন।

তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের নৌকার প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী সভায় তিনি বলেন, দেশের মানুষ নৌকা মার্কায় ভোট দেওয়ায় দেশের উন্নয়ন হয়েছে। সাত তারিখে সকাল বেলা উঠে ভোট দিতে যাবেন, নৌকায় ভোট দেবেন। আপনাদের সেবা করার আর একটিবার সুযোগ চাই।

এরপর দুপুরে রংপুরের মিঠাপুকুরে জায়গীরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নৌকার প্রার্থী রাশেদ রহমানের পথসভায় নৌকা মার্কায় ভোট চেয়ে তিনি বলেন, সাত জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিন। দেশে দারিদ্র দূর করে মানুষকে সুখে-শান্তিতে রাখবো। এটাই আমার লক্ষ্য।

একাত্তর/এসি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন...
দিল্লিতে শেখ হাসিনাকে প্রেস কনফারেন্সের সুযোগ দিয়ে ভারত সরকার বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ...
জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়াসহ দমন-পীড়নের নির্দেশসংক্রান্ত শেখ হাসিনার একাধিক অডিও ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বাহিরে অপেক্ষারত সাংবাদিকদের কোনো ব্রিফ না করেই চলে গেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর