ইশতেহার নিয়ে আসছেন শেখ হাসিনা

আওয়ামী লীগের চিন্তায় দুর্নীতি, দ্রব্যমূল্য, সুশাসন ও কর্মসংস্থান

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১১:১২ পিএম

‘স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য, দুর্নীতি রোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি থাকছে এবারের ইশতেহারে।

বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই নির্বাচনী ইশতেহার উপস্থাপন করবেন।

প্রায় ১২ কোটি ভোটারকে সামনে রেখে প্রণয়ন করা ইশতেহার প্রকাশ করতে যাচ্ছে টানা তিন মেয়াদে রাষ্ট্র পরিচালনা করা আওয়ামী লীগ।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে, বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্বাগত বক্তব্য রাখবেন ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক।

প্রতিশ্রুতি অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর এবার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য, দুর্নীতি প্রতিরোধে বিশেষ পদক্ষেপ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আর্থিক খাতের সুশাসনের ওপর জোর দিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইশতেহার প্রস্তুত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

দলীয় সূত্রে জানা গেছে, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণকে প্রাধান্য দেওয়া পাশাপাশি দুর্নীতি রোধে বিশেষ ঘোষণা থাকবে ইশতেহারে। দ্রব্যমূল্য কমানো আর আর্থিক খাতের সুশাসনে জোর দেয়া হবে ইশতেহারে। কর্মসংস্থানকে কেন্দ্র করে ব্যাপক পরিকল্পনার কথা থাকছে শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণের মতো বিষয়গুলো নিয়ে।

চলমান মেগা প্রকল্প ছাড়াও সামনে আরো একাধিক প্রকল্পের পরিকল্পনা আছে বর্তমান সরকারের। আর এসব খাতে হবে অসংখ্য কাজের সুযোগ। শিক্ষিত, দক্ষ কর্মী সৃষ্টিই হবেই ইশতেহারের প্রধান লক্ষ্য। 

গত ১৫ বছরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের সময়ে দেশের বদলে যাওয়া দৃশ্যপট রাখা হয়েছে এবারের ইশতেহারে। পাশাপাশি বেশ কয়েকটি অগ্রাধিকার খাতসহ আগামী নির্বাচনের প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে।

আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক ও দলটির প্রেসিডিয়াম ড. আবদুর রাজ্জাক একাত্তরকে বলেন, ইশতেহারে প্রথমে পটভূমি হিসেবে থাকবে বাংলাদেশের রাজনীতি ও আওয়ামী লীগের প্রতিষ্ঠা। আর দ্বিতীয়াংশে আগামী পাঁচ বছরের প্রতিশ্রুতির পাশাপাশি থাকবে ভবিষ্যতের কিছু রূপরেখা।

‘প্রতিক্রিয়াশীল শক্তি, বিদেশি শক্তি ও বিদেশি ষড়যন্ত্র এবং দেশের মধ্যে যারা বিদেশিদের পা চাটা; এদের বিষয়ে কী কর্মসূচি নিবো, কী কৌশল অবলম্বন করবো, কীভাবে মোকাবেলা করবো- এগুলো থাকছে।’

 

 

কেএসএইচ
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেখানে ‘গোপন বৈঠক’ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর...
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় বলে মন্তব্য করায় আদালত অবমাননার...
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর