নৌকার প্রচারে বরিশাল যাচ্ছেন শেখ হাসিনা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১১:০৬ এএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রতীকের প্রচারণার বরিশাল যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শুক্রবার বেলা তিনটায় বিভাগীয় নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানের নির্বাচনী জনসভায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতির সফর ঘিরে জনসভাস্থলসহ পুরো শহর জুড়েই তৈরি হয়েছে আগমনী আমেজ, সেই সাথে বিশেষ নিরাপত্তাও জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয়দের প্রত্যাশা, শেখ হাসিনার এ আগমন দক্ষিণ অঞ্চলের মানুষের মাঝে নির্বাচনী এক নতুন আমেজ তৈরি করবে। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো বরিশাল শহর।

বঙ্গবন্ধু কন্যার আগমন উপলক্ষে জনসভাস্থলসহ পুরো শহর জুড়েই তৈরি হয়েছে আগমনী আমেজ। সেই সাথে বিশেষ নিরাপত্তাও জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বরিশালের সমাবেশেও লাখো মানুষের ঢল নামবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা। দেশের বিভিন্ন উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার নিয়ে গুরুত্বপূর্ণ ভাষণও দেবেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী তার বক্তৃতায় নৌকা মার্কায় ভোট চাওয়ার পাশাপাশি, দক্ষিণাঞ্চলের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের অবদান তুলে ধরবেন।

২০১৮ সালে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে এক সমাবেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। ২০২২ সালে পদ্মা সেতু উদ্বোধনের বরিশালের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগের চিত্র আমূল পাল্টে গেছে।

পদ্মা সেতু ছাড়াও দক্ষিণাঞ্চলের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, বিশেষ করে পায়রায় সমুদ্র বন্দর ও বিদ্যুৎ কেন্দ্র স্থাপনসহ নানা উন্নয়নের কথাও সমাবেশে তুলে ধরা হবে। 

আরবি
দিল্লিতে শেখ হাসিনাকে প্রেস কনফারেন্সের সুযোগ দিয়ে ভারত সরকার বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ...
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়াসহ দমন-পীড়নের নির্দেশসংক্রান্ত শেখ হাসিনার একাধিক অডিও ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর