সড়ক পথে বরিশালের উদ্দেশে শেখ হাসিনা 

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১১:০৯ এএম

নির্বাচনী জনসভায় যোগ দিতে বরিশালের উদ্দেশে সড়কপথে রওনা হয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শুক্রবার সকাল সোয়া ৯টায় ঢাকা থেকে রওনা হন তিনি।

বরিশালের সঙ্গে সারা দেশের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে পদ্মা সেতু। ২০২২ সালে স্বপ্নেই এই সেতুর চালু হওয়ার পর আওয়ামী লীগ সভাপতির এটাই প্রথম বরিশাল সফর।

ঢাকা থেকে রওনা হয়ে সড়কপথে তিনি বরিশাল যাচ্ছেন পদ্মা সেতু হয়েই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল যাচ্ছেন প্রায় পাঁচ বছর পর।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রতীকের প্রচার প্রচারণার অংশ হিসেবে বেলা তিনটায় বরিশাল নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানের জনসভায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতির সফর ঘিরে জনসভাস্থলসহ পুরো নগর ও মহাসড়ক জুড়েই তৈরি হয়েছে আগমনী আমেজ, সেই সাথে বিশেষ নিরাপত্তাও জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয়দের প্রত্যাশা, শেখ হাসিনার এ আগমন দক্ষিণ অঞ্চলের মানুষের মাঝে নির্বাচনী এক নতুন উদ্দীপনা তৈরি করবে।

নির্বাচনী আমেজে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো বরিশাল শহর। শেখ হাসিনাকে বরণ করতে মুখিয়ে আছেন বরিশালবাসী। শুধু বঙ্গবন্ধু উদ্যান নয়, পুরো সিটি করপোরেশন সাজানো হয়েছে বর্ণিল সাজে।

বরিশালের সমাবেশেও লাখো মানুষের ঢল নামবে বলে আশা প্রকাশ করেছেন দলীয় নেতা ও স্থানীয়রা।  জনসভাটি বরিশালের ইতিহাসে বৃহত্তম সমাবেশ হবে বলেও তারা জানান। 

দেশের বিভিন্ন উন্নয়নর ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার নিয়ে গুরুত্বপূর্ণ ভাষণও দেবেন শেখ হাসিনা।

পদ্মা সেতু ছাড়াও দক্ষিণাঞ্চলের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, বিশেষ করে পায়রায় সমুদ্র বন্দর ও বিদ্যুৎ কেন্দ্র স্থাপনসহ নানা উন্নয়নের কথাও সমাবেশে তুলে ধরা হবে।

২০০৮ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারে ক্ষমতায় আসার পর গত ১৫ বছরে পদ্মা সেতু, পায়রা সেতু, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সেতুসহ সড়ক যোগাযোগে বরিশাল বিভাগে এসেছে বৈপ্লবিক পরিবর্তন।

পায়রা বন্দর, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের মতো মতো মেগা প্রকল্প বাস্তবায়নে বরিশাল বিভাগ এখন বিনিয়োগ আকর্ষণের অন্যতম কেন্দ্র হয়ে উঠছে।

এছাড়াও ছোট-বড় অসংখ্য অবকাঠামো নির্মিত হওয়ায় জীবনমান উন্নত হয়েছে বরিশালবাসীর। বরিশাল বিভাগের সঙ্গে ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের  রেল সংযোগ প্রকল্প বাস্তবায়নের পথে রয়েছে।

আওয়ামী লীগ সভাপতি তার বক্তৃতায় নৌকা মার্কায় ভোট চাওয়ার পাশাপাশি, দক্ষিণাঞ্চলের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের অবদান তুলে ধরবেন বলে দলের নেতারা জানিয়েছেন।

সর্বশেষ ২০১৮ সালে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে এক সমাবেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী।

 

আরবি
দিল্লিতে শেখ হাসিনাকে প্রেস কনফারেন্সের সুযোগ দিয়ে ভারত সরকার বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ...
জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়াসহ দমন-পীড়নের নির্দেশসংক্রান্ত শেখ হাসিনার একাধিক অডিও ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। 
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধরে-বেঁধে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে আদালতে তার সব ধরনের আইনি অধিকার নিশ্চিত করা হবে...
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে ভারত সরকারকে তাদের অবস্থান স্পষ্ট করার আহবান জানিয়েছে বাংলাদেশ। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর