ভোটের প্রচারে ফরিদপুরে শেখ হাসিনা

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০৩:১৮ পিএম

আসন্ন ভোটের প্রচারণায় ফরিদপুর পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন দলীয় প্রধান।

ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে মঙ্গলবার দুপুর দুইটার দিকে ফরিদপুরে পৌঁছান আওয়ামী লীগ সভাপতি। সার্কিট হাউজে কিছুক্ষণ অবস্থানের পর জনসভায় যোগ দেবেন তিনি।

এদিকে দলীয় প্রধানের সমাবেশ ঘিরে সকাল থেকেই জনসভায় আসতে শুরু করেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা। স্লোগানে স্লোগানে সরগরম হয়ে উঠেছে। খণ্ড খণ্ড মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছে রাজেন্দ্র কলেজ মাঠে।

দীর্ঘ পাঁচ বছর পর ফরিদপুর সফরে গেলেন বঙ্গবন্ধু কন্যা। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ফরিদপুরে জনসভা করেছিলেন তিনি।

শেখ হাসিনার সফর ঘিরে উচ্ছ্বাসিত ফরিদপুরের সাধারণ মানুষরা বলছেন, তাদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ শেখ হাসিনার এই সফর। কারণ ফরিদপুরের সাথে শেখ হাসিনার রয়েছে আত্মার সম্পর্ক।

জনসভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শামীম হক। ফরিদপুরের বাকি তিনটি সংসদীয় আসনের নৌকার প্রার্থীরাও উপস্থিত থাকবেন।

শেখ হাসিনার আগমন ঘিরে পুরো ফরিদপুর শহরে উৎসবের আমেজ, গোটা শহরে সাজ সাজ রব। সকাল থেকে ঢাক-ঢোল, বাদ্যযন্ত্রের তালে নেচে-গেয়ে উৎসব করতে করতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে আসেন আওয়ামী লীগ নেতাকর্মী, সমর্থকেরা।

আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের রঙিন পোশাক, রঙিন ক্যাপ, হাতে লাল-সবুজ পতাকার বর্ণিল সাজে সেজেছে রাজেন্দ্র কলেজ মাঠ এলাকা।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সরকারি রাজেন্দ্র কলেজের মাঠে জনসভা উপলক্ষ্যে একদিকে অবস্থিত স্থায়ী মঞ্চ ঘিরে বাঁশ দিয়ে নিরাপত্তা বেষ্টনী বানানো হয়েছে। মাঠে নারী ও পুরুষদের জন্য আলাদা বসার জায়গা নির্ধারণ করা হয়েছে।

সমাবেশ মাঠে নৌকার আদলে নির্মাণ করা হয়েছে মঞ্চ। আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ বলেন, প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষ্যে মাঠে ৫০ হাজার নেতাকর্মীসহ সড়ক এবং আশপাশের এলাকায় মোট এক লাখ লোকের সমাগমের প্রস্তুতি নিয়েছে জেলা আওয়ামী লীগ।

আগামী রোববার অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্বাচনী প্রচারণা শুরু করেন ২০ ডিসেম্বর থেকে। ওইদিন তিনি হযরত শাহজালাল ও হযরত শাহ পরানের মাজার জিয়ারত করে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন।

এরপর রংপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রংপুর, বরিশাল সফর করেন। এছাড়া বেশ কয়েকটি জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনসভা করেন।

আরবি
দিল্লিতে শেখ হাসিনাকে প্রেস কনফারেন্সের সুযোগ দিয়ে ভারত সরকার বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ...
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়াসহ দমন-পীড়নের নির্দেশসংক্রান্ত শেখ হাসিনার একাধিক অডিও ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর