কে হচ্ছে বিরোধী দল?

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১১:৪৬ পিএম

চার দিন পর বসছে দ্বাদশ জাতীয় সংসদ। সংসদে কে হচ্ছে বিরোধী দল? ১১ আসন নিয়ে জাতীয় পার্টি নাকি ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যদের জোট?

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, বিরোধী পক্ষ হিসেবেই তারা সংসদে থাকবেন। স্বতন্ত্র সংসদ সদস্যরা কেউ কেউ বলছেন, সরকারের যৌক্তিক ও গঠনমূলক সমালোচনা করবেন তারা।

দলীয় প্রার্থীদের হারিয়ে ৬২ জন স্বতন্ত্র এবারের জাতীয় সংসদের চেহারা পাল্টে দিয়েছে। ভিন্ন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কে হবে বিরোধী দল? কে হবেন বিরোধী দলীয় নেতা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, জাতীয় পার্টিই বিরোধী দল হচ্ছে। জাতীয় পার্টি নিজেদের সংসদীয় দলের নেতা-উপনেতা ঠিক করে এরইমধ্যে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জানিয়ে দিয়েছেন। যদিও স্পিকারের তরফ থেকে এখনও কোনো কিছু জানানো হয়নি।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলছেন, সংসদে সরকার বিরোধী অবস্থানেই থাকবেন তারা।

একাত্তরকে তিনি বলেন, কে বিরোধী দল হবে সেটা স্বিকৃতি দেওয়ার এক্তিয়ার স্পিকারের। এটা তার সিদ্ধান্ত। কিন্তু আমরা সংসদীয় দল হিসেবে অপজিশনে কাজ করবো।

গত সাত জানুয়ারির ভোটে ২৯৯ আসনের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ২২৩ আসন। এছাড়া জাতীয় পার্টি ১১ এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসন পেয়েছে।

এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে ৬২ জন নির্বাচিত হয়েছেন। এতো স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হওয়ার ঘটনাও দেশে এই প্রথম।

অংশগ্রহণমূলক ভোট উৎসাহিত করতে দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে নমনীয় অবস্থান নেয় আওয়ামী লীগ। নির্বাচন জিতে আসা স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতা। তারা নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। তবে কয়েকজন ব্যবসায়ীও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।

স্বতন্ত্র সংসদ সদস্যরা নিজেদের মধ্যে আলোচনার কথা আগে বললেও এখন তারা সংসদ নেতার সিদ্ধান্তের অপেক্ষায়। রোববার তাদের ডেকেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য নাহিদ নিগার বলেন, সার্বিক উন্নয়নের স্বার্থে যদি আমাকে বিরোধী পদে বসতে হয় তবে আমি সেটাও করবো।

ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য সাইফুল ইসলাম বলেন, আমি সারাজীবন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিরোধী দলে বসা আমার কষ্টের ব্যাপার।

মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য তাহমিনা বেগম বলেন, আমরা এককভাবে সিদ্ধান্ত নেবো না। ৬২ জনের মধ্যে অনেকেই আছেন আগে নির্বাচিত হয়েছেন। বয়োজ্যেষ্ঠও আছেন। তাদের পরামর্শ শোনা হবে।

তিনবারে স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনও দলের সাথে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন।

তিনি বলেন, স্বতন্ত্র সংসদ সদস্য আমরা যারা আছি, কেউ বিরোধী দল হতে ইচ্ছুক না। সংসদ নেত্রী আর দুয়েকদিনেক মধ্যে আমাদের নির্দেশনা দেবেন।

সংসদে যে অবস্থানেই থাকুকনা কেন সরকারের গঠনমূলক সমালোচনা করবেন বলে জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য এ কে আজাদ

ফরিদপুর-৩ আসনের এই সংসদ সদস্য বলেন, সরকারদলীয় সিদ্ধান্তের বিপক্ষে আমি ভোট দিতে পারবো। এখানে আমার ফ্লোরক্রসিং হবে না। মাননীয় প্রধানমন্ত্রী যে রাজনৈতিক ইশতেহার দিয়েছেন তার ভিত্তিতে আমি কথা বলবো। পরামর্শ রাখবো। যদি জবাবদিহিতার কোনো ঘাটতি থাকে তা তুলে ধরবো। এ ব্যাপারে আমার সক্রিয় ভূমিকা থাকবে।

ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেন, যাই ঘটুক না কেন সেটা কার্যপ্রণালী বিধি এবং সংবিধান মেনেই হবে।

সব মিলে নতুন মেয়াদের জন্য প্রস্তুত হচ্ছে সংসদ। ৩০ জানুয়ারি স্পষ্ট হবে কারা বসছেন বিরোধী দলের আসনে। ৩০০ আসনের মধ্যে কারা ওয়াক আউটসহ নানা তর্ক-বিতর্কে প্রাণবন্ত করে রাখবেন সংসদকে।

 

কেএসএইচ
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
বিরোধী দল গঠনমূলক সমালোচনা করলে গণতন্ত্র সুসংগঠিত হয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। 
ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীতদের নাম ঘোষণা করেছে সরকারি ও বিরোধী দল। এই তালিকায় অনেক তরুণ নারী নেতৃত্বের আগমন ঘটলেও, সংরক্ষিত আসনের এমপি হওয়ার প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে...
গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়বে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর