কালো পতাকার নামে আবারো সন্ত্রাসের আভাস: কাদের 

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০২:৪৩ পিএম

কালো পতাকা কর্মসূচি পালনের মাধ্যমে বিএনপি আবারো ষড়যন্ত্র ও সন্ত্রাস করার আভাস দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘কালো পতাকার নামে আবারো সন্ত্রাস, সহিংসতার জানান দিচ্ছে বিএনপি। এটা ষড়যন্ত্র ও সন্ত্রাসের আভাস।

‘জনগণের জানমালের নিরাপত্তা, দ্রব্যমূল্যসহ চ্যালেঞ্জ মোকাবেলার স্বার্থে কালো পতাকাবাহী সন্ত্রাসীদের প্রতিহত করা হবে। এই অপশক্তির সাথে কোনো আপোস নয়,’ বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংসদ শুরুর দিনে যারা কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছে, নেতৃত্বের ব্যর্থতার জন্য তাদের দলীয় অফিস কালো কাপড় দিয়ে আগামী পাঁচ বছর ঢেকে রাখা উচিত। নেতাদের বাড়িঘরও কালো কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত।

নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে, সেজন্য তাদের পস্তাতে হবে বলেও এ সময় মন্তব্য করেন তিনি। বলেন, বিদেশিদের কাছে ধরনা দিয়ে এ সরকারকে উৎখাত করা যাবে না।

‘নির্বাচন হয়ে গেছে, ধৈর্য ধরেছি। আক্রান্ত হয়েও আক্রমণ করিনি। কোনো অপশক্তিকে দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না,’ হুঁশিয়ারি দেন তিনি।

জনগণ বিএনপির অগণতান্ত্রিক ডাকে সাড়া দেয়নি মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, মানুষ নির্বাচনে অংশ নিয়ে নতুনভাবে গণতন্ত্রের বিজয় নিশান উড়িয়েছে। আওয়ামী লীগের ডাকে মানুষ সাড়া দিয়েছে।

তিনি বলেন, নির্বাচিত সরকারকে উৎখাতের শক্তি কারো নেই । দেশের প্রয়োজনে সব পদক্ষেপ নিচ্ছে সরকার। অগ্রাধিকার ভিত্তিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিত্য ভোগান্তি কমাতে কাজ শুরু করেছে সরকার।

আর রাজপথের জবাব আওয়ামী লীগ রাজপথেই দেবে বলে মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক। বলেন, বিএনপি অগণতান্ত্রিক আচরণ করলে সরকার কঠোরভাবে মোকাবেলা করবে।

আরবি
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর