এবারও কী ‘গৃহপালিত’ বিরোধী দল হবে?

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৩ পিএম

গত ১০ বছর জাতীয় সংসদে কার্যকর কোনো বিরোধী দল ছিলো না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ২০১৪ ও ১৮ সালের মত সালের মতো এবারও সংসদে বিরোধী দলে জাতীয় পার্টি। তাই ঘুরেফিরে আবারও প্রশ্ন উঠেছে, বিরোধী দল হিসেবে কতোটা শক্ত ভূমিকা তারা পালন করতে পারবে।

যদিও এবারের প্রেক্ষাপট ভিন্ন। এবার ৬২ জন স্বতন্ত্র সদস্য যখন সংসদে সরব থাকার কথা দিচ্ছেন; তখন ‘গৃহপালিত’ বিরোধী দলের অপবাদ ঘোচাতে চাইছে জাতীয় পার্টি।

দ্বাদশ সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই আলোচনার বিষয় ছিলো এবার কে হচ্ছে বিরোধী দল। ৬২ জন স্বতন্ত্র সদস্যদের সম্মিলিত মোর্চা না কি ১১ আসন পাওয়া জাতীয় পার্টি।

বিরোধী দল কে হবে তার কোনো সংজ্ঞা আইনে না থাকলেও বিরোধী দলীয় নেতার সংজ্ঞা কার্যপ্রণালি বিধিতে দেওয়া আছে। সেই নিয়ম মেনে ২৯ জানুয়ারী জাতীয় পার্টি থেকেই বিরোধী দলীয় নেতা নির্বাচন করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

বিরোধী দলীয় নেতা হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং উপনেতা হিসেবে আনিসুল ইসলাম মাহমুদকে স্বীকৃতি দেন স্পিকার। অবসান হয় বিতর্কের।

একাদশ সংসদে জাতীয় পার্টির ২৩ জন সংসদ সদস্য ছিলো। আর সংরক্ষিত নারী আসনে ছিলেন চারজন। দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে ২৬ আসনে সমঝোতা করে দলটি। কিন্তু জয় পায় ১১টিতে। সংরক্ষিত আসনে দু’জনকে মনোনয়ন দিতে পারবে জাতীয় পার্টি।

গেলো দুই সংসদে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন ছিলো। একইসঙ্গে বিরোধী দলের আসন আবার সরকারের মন্ত্রিসভায় থাকার কারণে সমালোচনা শুনতে হয়েছে দলটিকে। সে কারণে এবারও আলোচনা আবারও কি ‘গৃহপালিত’ বিরোধী দল পাচ্ছে সংসদ? ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদে সুরঞ্জিত সেনগুপ্তের উদাহরণ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, গঠনমূলক সমালোচনা করতে পারলে সংখ্যা কোনো বিষয় নয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. গোবিন্দ চক্রবর্তী বলেন, সরকারের গঠনমূলক সমালোচনা করা, গণনীতিতে সরকারকে সিরিয়াসলি এনগেজ করা, জনগণের জন্য অব্যাহত কথা বলা-এই জিনিসগুলো সিরিয়াসলি নিচ্ছে কি না। এগুলো সিরিয়াসলি নিতে হবে কারণ, জনগণ ভোট দিয়ে আপনাকে সংসদে পাঠিয়েছে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক বলছেন, জাতীয় পার্টির সাথে এবার ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য সরকারের সমালোচনায় সংসদকে প্রাণবন্ত রাখবেন।

তিনি বলেন, ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তারাও কিন্তু বিরোধী দলের ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। তারা সঠিক পথ বাতলে দেবেন। গঠনমূলক সমালোচনা করবেন। এটা আমাদের প্রত্যাশা।

এক সপ্তাহ আগে স্বতন্ত্র সদস্যদের গণভবনে ডেকে বৈঠক করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের স্বতন্ত্র হিসেবে থাকার জন্য বলেন সংসদ নেতা। তবে স্বতন্ত্র সদস্যরা তাদের ভাগের সংরক্ষিত আসনে মনোনয়নের সিদ্ধান্ত শেখ হাসিনার ওপর ছেড়ে দিয়েছেন।

স্বতন্ত্র এই সদস্যদের প্রায় সবাই স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগ নেতা। তবে, সংসদে যদি তারা সরকারের বিরোধিতা করে কিংবা দলের বিপক্ষে ভোট দেয় তবে তাদের ওপর সংবিধানের ৭০ অনুচ্ছেদের খাঁড়া পড়বে না।     

বিরোধী চিফ হুইপ মুজিবুল হক চুন্নু বলছেন, এবার জাতীয় পার্টির ভূমিকাই বলে দিবে সংসদে সংখ্যা কোন বিষয় নয়।  

মুজিবুল হক চুন্নু বলেন, বিরোধী দলের দায়িত্ব পালন করতে গেলে সংখ্যা কিন্তু কোনো বিষয় নয়। আন্তরিকতার প্রশ্ন, দায়িত্ব পালনের বিষয়ে কতটুকু আগ্রহ-ইচ্ছা, সেটা কিন্তু বড় বিষয়। আমরা সত্যিকার অর্থে বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই ১১ সংখ্যাটি খুব একটা কম নয়।   

সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলকে বলা হয় ছায়া সরকার। তাই সরকারের ভুল-ভ্রান্তি তুলে গঠনমূলক সমালোচনার সংস্কৃতি বজায় রাখতে বিরোধী দলের জোরালো ভূমিকা প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।  

কেএসএইচ
দলে কোনো ধরনের অভ্যন্তরীণ বিভাজন বা দল ভাঙার ঘটনা ঘটলেও স্থানীয় সরকার নির্বাচনে তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে দাবি করেছে জাতীয় পার্টি (জাপা)।
বিরোধী দল গঠনমূলক সমালোচনা করলে গণতন্ত্র সুসংগঠিত হয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। 
এবার জাতীয় পার্টির একাংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আত্নপ্রকাশ করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশ দুটিসহ মোট ১৮টি দল...
আওয়ামী লীগ না পারলেও জাতীয় পার্টিকে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে বাধা দেবে না সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একাত্তরকে জানান, আইনিভাবে নিবন্ধিত সব রাজনৈতিক দলই অংশ নিতে পারবে আগামী...
ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই...
৪৯তম বিশেষ বিসিএসে প্রাথমিক প্রজ্ঞাপন থেকে বাদ পড়া প্রার্থীদের মধ্য থেকে আরও ৪০ জনকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার, রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবং কেনাকাটার সুবিধার্থে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর