বাজার সিন্ডিকেটে সরকার দলীয়রা জড়িত সেলিমা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২১ পিএম

বারবার কথা দিয়েও সরকার সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে, এমন অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, রোজা সামনে রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। তিনি বলেন, বাজার সিন্ডিকেটের সঙ্গে সরকার দলীয় লোকজন জড়িত।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তি ও নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, সামনে রমজান আসছে, দ্রব্যমূল্য নিয়ে সাধারণ জনগণ চিন্তিত। জিনিসপত্রের দাম আগুন ছোঁয়া। সরকার প্রতিদিন বলছে দাম কমাবে কিন্তু দাম কমে না। এই সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করবে না। কারণ এর সঙ্গে জড়িত সরকার দলীয় লোকজন।

বাজার পরিস্থিতি নিয়ে নিয়ে সেলিমা বলেন, দ্রব্যমূল্যের আগুন ছোঁয়া দাম। একজন সাধারণ মানুষ কীভাবে তার পরিবারকে খাওয়াতে পারবে? সরকার প্রতিদিন বলছে, জিনিসপত্রের দাম কমে যাবে। আমি বলছি ওরা কমাবে না। তাদের সিন্ডিকেট দাম কমাবে না এবং তারা সিন্ডিকেটকে কিছু বলবে না।

তিনি বলেন, জনগণ আমাদের সঙ্গে আছে, এখন থেকে আমরা লড়াই করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্ত করবো। এই লড়াই আমাদের চলছে, আন্দোলনও চলছে। আজকে কোথাও আইনের বিচার নেই। আইনশৃঙ্খলা বাহিনী ও বিচারবিভাগ সম্পূর্ণ পদদলিত হয়েছে।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, বাংলাদেশের মানুষ আজকে কথা বলতে পারে না, প্রতিবাদও করতে পারে না। আজকে মহান ভাষা দিবসে মাসেও তারা কোনো কথা বলতে পারছে না। এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কারাগারে গিয়েছেন বিএনপি অসংখ্য নেতাকর্মী।

বিক্ষোভে সমাবেশে সরকারের সমালোচনা করে সেলিমা রহমান বলেন, আজকে জনগণ দেখছে ওদের দখলদারিত্ব। কীভাবে একজন নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান দখল করা হচ্ছে। তাকে তো অপমান করেছেই, গ্রামীণের প্রতিষ্ঠানগুলো দখল করেছে, দখলদারিত্বে সরকার নজির সৃষ্টি করেছে।

বিক্ষোভ সমাবেশে ইউনূস সম্পর্কে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, তার (মুহাম্মদ ইউনুস) পক্ষে বিদেশে প্রায় তিনশ’ গণ্যমান্য ব্যক্তি বিবৃতি দিলেন, তার যদি এই অবস্থা হয় তাহলে আমি আর আপনি কোথায় আছি বাংলাদেশে? আমি-আপনি কোথাও নাই।

নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমত উল্লাহ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, কৃষক দলের ভিপি ইব্রাহিম, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান মুনির, কৃষক দলের আবদুল্লাহহিল বাকী, মৎস্যজীবী দলের ইসমাইল হোসেন সিরাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের রাশেদুল হকসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

এআরএস
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
ব্রাজিলের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্ভবত দীর্ঘ ক্যারিয়ারের শেষ নির্বাচনী লড়াইয়ে নেমেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময়...
ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানসহ উত্তরাঞ্চলীয় শহরগুলোতে তরুণদের ব্যাপক ভাঙচুর, দোকান লুটপাট ও পুলিশের ওপর রক্তক্ষয়ী হামলার পর কঠোর অবস্থানে নেমেছে জর্জিয়া মেলোনির সরকার। বিক্ষোভের নামে নজিরবিহীন...
আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজনৈতিকভাবে ব্যাকফুটে ঠেলে দিতে এবং ওয়াশিংটনের ওপর চাপ বাড়াতে ইচ্ছে করেই শান্তি আলোচনা দীর্ঘায়িত করছে ইরান।...
রাওয়ালপিন্ডিতে নিজের ক্যারিয়ারসেরা অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তানকে এক রূপকথার জয় উপহার দিলেন তরুণ অলরাউন্ডার আরাফাত মিনহাজ। শ্রীলঙ্কাকে হারানোর পর এবার শক্তিশালী ইংল্যান্ডকে ৮৭ রানের বড়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর