ব্যর্থতায় বেসামাল বিএনপি: কাদের

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৪ পিএম

সরকারের পতন ও নির্বাচন বানচালের বিএনপির আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হওয়ার পর দলটির নেতাকর্মীরা বেসামাল ও বেপরোয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের মিথ্যাচারের ভাঙা রেকর্ড শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। এসবই মিথ্যাচারের ধারাবাহিকতা।

‘বিএনপি নেতাদের গলার জোর কমেছে, কিন্তু মুখের বিষটা আরো উগ্র হয়ে গেছে। তারা যে বিরোধীদল, তা নেতাকর্মীদের বোঝাতেই মিথ্যাচার করছে,’ বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে ও আন্দোলনে বিএনপি নেতাদের ব্যর্থতার দগদগে ঘা। এখন বিএনপি তাদের ব্যর্থতার দায় চাপাচ্ছে সরকারের ওপর। ব্যর্থতাই বিএনপিকে বেসামাল ও বেপরোয়া করেছে।

আওয়ামী লীগ বিদেশিদের সঙ্গে বন্ধুত্ব চায়, প্রভুত্ব নয় বলেও মন্তব্য করেন কাদের। বলেন, যারা প্রভু নিয়ে আসতে চায়, তাদের প্রভুত্ব মানা হবে না।

ওবায়দুল কাদের বলেন, এ দেশের জনগণ কোনো উসকানিতে পা দেয়নি, প্রলুব্ধ ও প্ররোচিত হয়নি।

‘মানুষ বোঝে দ্রব্যমূল্য ইস্যুতে সরকারের কোন দোষ নেই। আগামী রমজানেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে, পণ্যের যথেষ্ট সরবরাহ থাকবে,’ বলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী।

আর চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকার সচেষ্ট রয়েছে এবং একটি মানুষ‌ও না খেয়ে মরেনি বলেও জানান তিনি। 

আরবি
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর