বিএনপিকে ভয় পায় সরকার: মঈন খান

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৭:০৩ পিএম

বিএনপি গণতন্ত্রের কথা বলে বলেই সরকার বিএনপিকে ভয় পায় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শুক্রবার জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটির নেতাদের নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর একথা বলেন তিনি।

মঈন খান বলেন, বিএনপিকে ভয় পায় বলেই চেয়ারপার্সন খালেদা জিয়াকে সরকার কারারুদ্ধ করে রেখেছে সরকার।

নিত্যপণ্যের আকাশচুম্বী দামে জনগণ যখন দিশাহারা, সরকারের মন্ত্রীরা তখন এসব নিয়ে তামাশা করছেন বলে মন্তব্য করেন তিনি। 

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বাংলাদেশের গণতন্ত্র এখন মৃত। বাংলাদেশ মহান যে আদর্শ নিয়ে সৃষ্টি হয়েছিল, সেই বাংলাদেশে আজ গণতন্ত্র মৃত। মৃত গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। সেজন্য রাজপথে নেমেছি, আমরা রাজপথে থাকবো।

এদিকে আন্তর্জাতিক নারী দিবসে মহিলা দলের অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে নারী নেতৃত্বের বিকাশ ঘটে খালেদা জিয়ার রাজনীতিতে আসার মধ্য দিয়ে।

এ দেশের নারীরা অনেক এগিয়ে গেলেও, সিলেকশনের মাধ্যমে নারী নেতৃত্ব তৈরির কারণে তাদের যথাযথ মর্যাদা দেয়া হচ্ছে না বলেও মন্তব্য করেন আমীর খসরু।

আরবি
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর