অস্বচ্ছলদের মাঝে স্বেচ্ছাসেবক লীগের ইফতার সামগ্রী বিতরণ

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৭:৫১ পিএম

রমজান উপলক্ষে অস্বচ্ছল মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবক লীগ। 

বুধবার বিকালে রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপহার সামগ্রী প্রদান ও সহায়তা পরিকল্পনা বিষয়ে আওয়ামী লীগ নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা অনুযায়ী বড় ইফতার মাহফিল না করে অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য সংগঠনগুলো প্রতিদিন অসহায়দের মাঝে ইফতার বিতরণ করছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম বলেন, পবিত্র রমজান মাসে আওয়ামী লীগ অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছে। দলের সবাইকে মানুষের পাশে দাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ।

এআর
বিএনপিসহ বিরোধী অন্যান্য দলের ওপর ভয়ঙ্কর দানবের আক্রমণ চলছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপি শান্তিপূর্ন আন্দোলন চালিয়ে যাবে বলে কূটনীতিকদের জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কম আয়ের মানুষের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে- তিনি গণভবনে কোন ইফতার মাহফিলের আয়োজন করবেন না। একই সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ইফতার মাহফিল আয়োজন না করে মানুষের...
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) বিভিন্ন কর্মসূচি পালন করবে সংগঠনটি।১৯৯৪ সালের এই দিনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর