ইফতার দিয়ে আবারো প্রকাশ্যে বিএনপি-জামায়াত 

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৪:৪২ পিএম

ইফতার পার্টির রাজনীতি দিয়ে জামায়াতের সঙ্গে আবারও প্রকাশ্যে আসছে বিএনপি। সর্বশেষ পাঁচ বছর আগে বিএনপি জামায়াত নেতারা মুখোমুখি বসেছিলেন। দ্বাদশ নির্বাচনের আগে বিএনপি যখন আন্দোলনের নামে মাঠে নেমেছিলো ঠিক তখনও সঙ্গে জামায়াত আছে কি নেই তার স্পষ্ট কোন উল্লেখ করেনি দলটি। 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যুগপৎ আন্দোলনের শরিকরা জামায়াত অন্তর্ভুক্তি না চাওয়ার কারণে এতো দিন প্রকাশ্য সম্পর্ক নিয়ে কিছু বলেনি বিএনপি। আবারও নতুন করে আন্দোলন শুরু করার লক্ষ্যে ইফতারি পার্টির মধ্য দিয়ে পুরোনো শরিকের সঙ্গে সম্পর্ক ঝালাই করে নেয়ার কৌশল হিসেবে দেখছেন তারা। 

বৃহস্পতিবার তাদের একসঙ্গে আবারো ইফতারের টেবিলে বসাকে তাদের পুরোনো সম্পর্কে নতুন পথচলা বলে মনে করেন অনেকে।  অন্যদিকে রাজধানীতে বড় পরিসরে ইফতারের আয়োজন করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রায় নয় বছর পর এতো বড় পরিসরে রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের নিয়ে ইফতার করে দলটি। 

বৃহস্পতিবার রাজনীতিকদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর আমিরসহ দলটির চারজন নেতা অংশ নিয়েছেন। তবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের দুই শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও ভাসানী অনুসারী পরিষদের কেউ অংশ নেননি। 

রাজধানীর লেডিস ক্লাবে গত বৃহস্পতিবার রাজনৈতিক নেতাদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। সেখানেই একমঞ্চে দেখা যায় বিএনপি - জামায়াত নেতাদের। সর্বশেষ ২০১৮ সালের ৮ জানুয়ারি ২০ দলীয় জোটের বৈঠকে একসঙ্গে দেখা গিয়েছিল বিএনপি ও জামায়াত নেতাদের। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া মো. গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রমুখ।

ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি। একটা দুঃসময় অতিক্রম করছি। এসময়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বক্তব্য শেষে ইফতারের আগে জামায়াতের আমির শফিকুর রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক টেবিলে পাশাপাশি চেয়ারে বসেন এবং দুজনের মধ্যে তখন একান্ত আলাপচারিতা হতে দেখা যায়। এছাড়া অন্যান্য নেতারা সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

এদিকে জামায়াতের আয়োজনকে অ্যালার্মিং উল্লেখ করে ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির বলেন, তাদের এই রাজনীতি বরাবরই যৌথ ছিলো। এখানে কোন বিচ্ছেদ কখনো ঘটেনি। নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা দৃশ্যমান সম্পর্কে হয়ত আসেনি। সেটা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। আমি বারবারই বলেছি, বিএনপি ও জামায়াত সহোদর। তাদের জন্ম একই জায়গা থেকে হয়েছে। ফলে তাদের রাজনীতির ধরণ ও পথ একটাই। 

শনিবারের ইফতারের আমন্ত্রিত কার্ডে লেখা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতারের আয়োজন করেছেন। উল্লেখ্য, এর আগে ২০১৫ সালের ২৫ জুন হোটেল সোনারগাঁওয়ে রাজনীতিবিদ, পেশাজীবী, সাহিত্যিক, সাংবাদিকসহ বিশিষ্টজনদের নিয়ে ইফতার করেছিল জামায়াতে ইসলামী। তখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ইফতারে অংশ নিয়েছিলেন।

আরবিএস
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর