ডোনাল্ড লুর সফর নিয়ে উদ্ভট চিন্তায় বিএনপি: কাদের 

আপডেট : ১২ মে ২০২৪, ০৬:৪১ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর আসন্ন বাংলাদেশ সফর নিয়ে বিএনপি উদ্ভট চিন্তা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  

রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিক কাছে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ডোনাল্ড লুর আগমনে, বিএনপি হয়তো মনে করছে, আবার নতুন করে নিষেধাজ্ঞা দেবে কিনা। এমন উদ্ভট চিন্তা-ভাবনা নিয়ে আছে।

তারা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বেসামাল কথা বলছে বলেও বলেও মন্তব্য ওবায়দুল কাদের।

আগামী ১৪ই মে দুইদিনের জন্য বাংলাদেশ সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

গত জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের বড় কোনো কর্মকর্তার বাংলাদেশ সফর হয়নি। সেক্ষেত্রে ডোনাল্ড লুর সফরটি হবে উচ্চ পর্যায়ের প্রথম সফর।

সফরের সময় তিনি বিভিন্ন পর্যায়ে কয়েকটি বৈঠক ও মতবিনিময় করবেন বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদার ও ভবিষ্যৎ সম্পর্কের পথরেখা নিয়ে আলোচনার জন্যই লুর এই সফর বলে কূটনৈতিক সূত্রগুলো মনে করছে।

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্যই আসছেন বলে এদিন মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এদিকে ছয়মাস পর রোববার বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের সংবাদ সম্মেলন নিয়েও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।  

তিনি বলেন, অনেকদিন পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করেছেন। বিএনপির সংবাদ সম্মেলন মানে, সত্যকে পাশ কাটিয়ে অসত্য ও মিথ্যা তথ্য জনগণের সামনে তুলে ধরা, ভুল ইতিহাস তুলে ধরা। আর উন্নয়ন অগ্রগতিকে অবজ্ঞা করার অপচেষ্টা।

কথামালার চাতুরী ছাড়া দেশকে দেয়ার আর কিছু বিএনপির নাই বলেও মন্তব্য করেন কাদের। বলেন, বিএনপির নেতাদের শক্তিও দুর্বল হয়েছে।

আরবি
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর