জন্ম থেকে দেশকে নিয়ন্ত্রণে রাখতে চায় ভারত: ফখরুল

আপডেট : ১৬ মে ২০২৪, ০৩:০৬ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জন্ম হওয়ার পর থেকে সব সময় বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে চেয়েছে ভারত। শুধু ফারাক্কা নয়, সব ধরণের পানি বন্টন নিয়ে গড়িমসি করছে প্রতিবেশী দেশটি।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদের আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে জনগণ ন্যায্য হিস্যা পাচ্ছে না দাবি করে ফখরুল বলেন, নিজেদের স্বার্থ রক্ষা করতে জনগণের সবকিছু বিসর্জন দিয়েছে তারা। এর দায় সরকারকেই নিতে হবে।

পরাজয়ের ভয়ে নির্বাচনের নামে ভিবিন্ন কৌশলে সরকার ক্ষমতায় রয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে। ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

এসময় লড়াই ছাড়া বিকল্প কোন পথ নেই দাবি করে ভেদাভেদ ভুলে সরকার পতনের লড়াইয়ে সবাইতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান ফখরুল। 

নিজের বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকে এদেশের প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। এই নতজানু সরকার পুরোপুরিভাবে বাংলাদেশের পক্ষে শক্ত অবস্থান নিতে পারছে না নিজেদের দুর্বলতার জন্য।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক অধিকার ফিরে পাবার জন্য বহু রাজনৈতিক দল এক হয়ে লড়াই করছে, অনেকে প্রাণ দিয়েছে। ৬০ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। আজও নির্যাতন নিপীড়ন চলছে, সাজা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে। সরকার তাদের প্রভুদের স্বার্থ রক্ষার জন্য জনগণের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। 

মির্জা ফখরুল বলেন, ভূমিধ্বস পরাজয়ের ভয়ে, নিশ্চিহ্ন হবার ভয়ে নিজেদের মতো নির্বাচন করে ক্ষমতা ধরে রেখেছে আওয়ামী লীগ। এই সরকারের একমাত্র কাজ হচ্ছে নিজেদের বিত্ত তৈরি করা ও অন্য দেশের স্বার্থ রক্ষা করা। তাই নিজেদের আরও ঐক্যবদ্ধ হয়ে নিজেদেরই দাবি আদায় করতে হবে, অন্য কেউ এসে কাজ করে দেবে না।

সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহবান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ঐক্যবদ্ধ হয়ে লড়াই করলে আমরা জয়যুক্ত হবো। কোনো শক্তি আমাদের রুখতে পারবে না। সকলকে দলমত নির্বিশেষে এক হতে হবে।

নিজের বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, নির্বাচনের নামে এবার ফোর টোয়েন্টি হয়ে গেছে। এই সরকার বেশিদিন টিকতে পারবে না। সরকার নড়বড়ে অবস্থায় আছে, দেশে রিজার্ভ নেই, দেশ বিক্রি হওয়ার অবস্থায় চলে গেছে। আমাদের অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আবেগ দিয়ে নিয়ে নয়, কর্মসূচি দিয়ে যুক্তি দিয়ে মানুষকে রাজপথে এক করতে হবে।

আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সীমান্তে বসবাসকারী বাংলাদেশীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। ভারত নিজের বিভিন্ন পরাশক্তির সাথে লাগতে যেয়ে এই অঞ্চলে বিভিন্ন দেশকে হুমকির মুখে ফেলে দিয়েছে। ওবায়দুল কাদের বলেছেন ভারত পাশে থাকার কারণে আবার ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ, এই কথা বিরোধীদলের কোনো নেতা বললে রাষ্ট্রদ্রোহীতার মামলায় পড়তে পারতো। দেশকে নিয়ে নয়ছয় খেলা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। ‌

তিনি আরও বলেন, আগামী কয়েক মাসের মধ্যে দেশে রাজনীতির পাশাপাশি অর্থনীতিতে ভয়াবহ দুর্যোগ অপেক্ষা করছে। সমস্যা বাংলাদেশের মানুষের, মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে লড়াই করার চ্যালেঞ্জ নিতে হবে।

এআর
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর