আবার ডলার লোপাটের বিষয় স্পষ্ট: রিজভী

আপডেট : ১৯ মে ২০২৪, ০৬:৫৫ পিএম

সরকারের অপকর্ম বিদেশে যেন প্রকাশ না পায়, সেজন্য বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে যে আবার ডলার লোপাটের ঘটনা ঘটেছে তা এখন স্পষ্ট হচ্ছে। রিজার্ভ এখন তলানিতে রিজার্ভ। সরকার বলছে, ১৩ বিলিয়ন ডলার আছে। অথচ যারা সচেতন মানুষ তারা বলছেন সাত থেকে আট বিলিয়ন ডলার আছে। এর মধ্যে বিদ্যুৎ খাতের ঋণ পরিশোধ করতে চার বিলিয়ন ডলার যাবে; রিজার্ভ তো তলানিতেই।

তিনি বলেন, বাংলাদেশে বিশ্ব যুদ্ধ পরিস্থিতির জন্য নয়, সরকারের লুটপাট দুর্নীতির কারণে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। সরকার এ নিয়ে মিথ্যাচার করছে।

বিএনপির এই নেতা প্রশ্ন করেন, ব্যাংকে সাংবাদিক ঢুকবে না, তাহলে কি মাফিয়া, মস্তান, ঋণখেলাপিরা ঢুকবে?

তিনি বলেন, আমরা একটা শূন্য গহ্বরের ভেতর যেন বসবাস করছি। পায়ের নিচে মাটি নেই। কীসের উপর দাঁড়িয়ে আছি তার নিজেরাই বলতে পারব না। আমাদের জিডিপি ১২ শতাংশ নাই হয়ে গেছে। ৯২ হাজার কোটি টাকা শুধু ব্যাংক থেকে লোপাট হয়ে গেছে। লোপাটকারী সবাই ক্ষমতাসীনদের আত্মীয়-স্বজন ও কাছের লোক।

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপেও সারাদেশে ভোট বর্জন সফল হবে এবং মানুষ বিএনপির ডাকে সাড়া দিয়ে এবারও ডামি নির্বাচন বর্জন করবে বলে মন্তব্য করেন রিজভী। 

আরবি
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
জনগণকে দেওয়া সমস্ত নির্বাচনী অঙ্গীকার বিএনপি সরকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর