খাবারে ওষুধ মিশিয়ে খালেদাকে অসুস্থ করা হয়েছে: রিজভী

আপডেট : ২৪ জুন ২০২৪, ০২:০৮ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়ে খাবারের মধ্যে নানা রকমের ওষুধ দিয়ে অসুস্থ করা হয়েছে। উদ্দেশ্য হলো, তাকে তিলে তিলে শেষ করা।

সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি জন্য মিলাদ মাহফিলে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, যে নেত্রীকে দেখলাম পায়ে হেঁটে কারাগারে ঢুকলেন, সেই নেই বের হলে হুইল চেয়ারে। আজকে তিনি একের পর এক রোগাক্রান্ত, একের পর এক অসুস্থতায় তিনি ভুগছেন। এটার অন্য কোনো কারণ নেই। এটার নতুন করে অন্য কোনো ব্যাখ্যার প্রয়োজন পড়ে না। খালেদা জিয়াকে তিলে তিলে শেষ করার জন্য কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। তাকে খাবারের মধ্যে নানা ধরনের ওষুধ দিয়ে নানা অসুস্থতায় ভোগানো হচ্ছে। 

তিনি বলেন, খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তাকে উন্নত চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।

সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশটির সঙ্গে ১০টি চুক্তি সই হয়েছে। এ প্রসঙ্গে রিজভী বলেন, সরকার ভারতের কাছে সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়ার চুক্তি করেছে। নিজের স্বার্থ ছাড়া ভারত এক দানা চালও দেবে না। তিনি বলেন, শহীদদের রক্ত ডিঙিয়ে কোরিডোর দিতে চায়নি বলেই খালেদা জিয়ার উন্নত চিকিৎসা হয় না।

সম্প্রতি পুলিশ অ্যাসোসিয়েশনের দেওয়া বিবৃতি গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ মন্তব্য করে তিনি বলেন, এটি সংবাদপত্রের ওপর হুমকি। শেখ হাসিনার অবৈধ ক্ষমতাকে বৈধতা দিয়েছে পুলিশ। গ্রেপ্তারের মহাপরিকল্পনার অংশ পুলিশ, তাই শেখ হাসিনা লুটপাটের সুযোগ দেবে না কেন! 

দেশে যেই অপরাধ করুক তার বিচার হওয়া উচিত মন্তব্য করে রিজভী বলেন, সরকার পাচারকারী, ভূমিদস্যু, দুর্নীতিবাজদের পক্ষে কথা বলছে। বিভিন্ন গণ্যমান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে ফেসবুকে আক্রমণ চলছে। অন্যায় অবৈধ কর্মকাণ্ড অব্যাহত রাখতে বিবৃতি দিয়ে প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে পুলিশ। 

তিনি বলেন, প্রশাসন ক্যাডার এখন এমন লাভজনক হয়েছে যে ডাক্তার এবং ইঞ্জিনিয়াররাও এই প্রফেশনে চলে আসতে চায়। চাকরির নামে দোসর হয়ে হাজার কোটি টাকা লুট করে পাচার করা হচ্ছে। 

আইনমন্ত্রী মানসিকভাবে অসুস্থ মন্তব্য করেন রিজভী বলেন, আন্তর্জাতিক প্রভুরা ওয়ান এলিভেন ঘটিয়েছে, যাদের টার্গেট ছিলো বিএনপি।

একাত্তর/এসি
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর