খালেদা জিয়া ছাড়া পেলে জালিম শাসন থেকে মুক্তি: ফখরুল

আপডেট : ২৭ জুন ২০২৪, ০১:৩৮ পিএম

ভারত দেশকে পুরোপুরি জিম্মি করে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী ও শিশু ফোরাম আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন মির্জা ফখরুল। 

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজিত হয় এই মানববন্ধন। নয়াপল্টন কার্যালয়ে সামনের মানববন্ধন থেকে নিঃশর্তভাবে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান বিএনপির সিনিয়র নেতারা।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার মুক্ত হলেই জালিম শাসন থেকে দেশ ও জনগণ মুক্তি পাবে। 

বাংলাদেশের অস্তিত্ব আজ বিপন্ন হবার পথে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, প্রতিদিন ভারত সীমান্তে বাংলাদেশীদের হত্যা করা হলেও এসব বিষয়ে কোন কথাই বলেননি প্রধানমন্ত্রী। এসময় জনগণের স্বার্থের বাইরে কাজ না করতে সরকারের প্রতি আহবান জানান ফখরুল।

ফ্যাসিবাদের আগ্রাসনের শিকার হয়ে খালেদা জিয়া প্রতিদিন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন দাবি করে বিএনপি চেয়ারপারসনের মুক্তির আন্দোলন সারাদেশে ছড়িয়ে দেয়ার আহবান জানান বিএনপি মহাসচিব।

এআর
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর