প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর আশাবাদী বিএনপি

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৬:২৮ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির নীতি নির্ধারণী  কয়েকজন কেন্দ্রীয় নেতা।

বৈঠক শেষে বেরিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,  তারা আশাবাদী যে, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার।  

বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ যমুনায় প্রবেশ করেন। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে দলের মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এখানে (যমুনায়) এসেছেন।

প্রধান উপদেষ্টার সাথে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক চলে প্রায় দেড় ঘণ্টা। এরপর সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, বিএনপি আলোচনা নিয়ে আশাবাদী। এই আলোচনা ফলপ্রসূ হয়েছে। অন্তর্বর্তী সরকার দেশকে দ্রুত স্থিতি অবস্থায় নিয়ে আসবে এবং প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা দিবে।

মির্জা ফখরুল আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের আলোচনা চলমান থাকবে। যার মাধ্যমে রূপরেখা বেরিয়ে আসবে।

গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর  আট আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। 

এরপর বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের অংশ হিসেবে গত ১২ আগস্ট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সাত সদস্যের স্থায়ী কমিটির সঙ্গে প্রধান উপদেষ্টার প্রথম বৈঠক হয়। 

আরবি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর