খালেদা জিয়ার বাসায় ব্রিটিশ হাইকমিশনার

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৪ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার গুলশানের বাসায় গেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে তিনি ফিরোজায় প্রবেশ করেন। প্রায় সাত বছর পর খালেদা জিয়ার সাথে এটা কোনো কূটনীতিকের বৈঠক।

বিএনপির একটি সূত্র জানায়, ব্রিটিশ হাই কমিশনার খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। বৈঠকে দেশের বর্তমান অবস্থা নিয়েও আলোচনা হতে পারে।

বৈঠকে আছে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ডা. এজেডএম জাহিদ হোসেন, ডা. এফএম সিদ্দিকী, এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল।

প্রায় দেড় ঘন্টার বৈঠক শেষ হয় রাত দশটায়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বাংলাদশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। সামনে দেশের রাজনীতি কেমন হতে পারে তাও জানতে চেয়েছেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ-ব্রিটিশ সরকার ও নাগরিকদের সাথে সম্পর্ক কীভাবে আরো শক্তিশালী করা যায় তা নিয়েও কথা হয়েছে। এছাড়া বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন আছে তাও অবগত করা হয়েছে ব্রিটিশ হাইকমিশনারকে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। এরপর ৬ আগস্ট নির্বাহী আদেশে মুক্তি দেয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। পরে সেই দিনই খালেদা জিয়া তার পাসপোর্ট হাতে পান। সম্পন্ন হয় পাসপোর্ট নবায়নের সব প্রক্রিয়া।

এ অবস্থায় গত ১৬ আগস্ট বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অতিদ্রুত বিদেশ যাবেন।

গত ২১ আগস্ট দীর্ঘ দেড় মাস হাসপাতালে চিকিৎসার পর গুলশানের বাসা ফিরোজায় ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

কেএসএইচ
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে নাগরিক শোকসভা। শোকসভায় সপরিবারে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি...
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে। 
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর