হাসিনাকে ভারতের ফেরত দিতে হবে: ফারুক

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৬ পিএম

বন্দী বিনিময় চুক্তির অধীনে শেখ হাসিনাকে ভারতের ফেরত দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

ফারুক বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের অধীনে আপনারা স্বাধীনভাবে সাংবাদিকতা করুন। আজ আবার আওয়ামী লীগের প্রেতাত্মারা বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে বিগত সরকার। আবু সাঈদের রক্তকে বাংলাদেশের মানুষ বৃথা যেতে দেবে না। বাংলার মাটিতে আওয়ামী লীগের নাম আর আসতে দেয়া হবে না।

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে ফারুক বলেন, বেনজিরের মতো লোক দিয়ে মায়েদের বুক খালি করেছেন। ১৬ বছরে তারেক রহমানের বক্তব্য কি একবারও আপনারা প্রচার করেছিলেন? মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করে। লজ্জা হয় না শেখ হাসিনার? ভারতীয় সীমান্তে ভাইদের গুলি করে হত্যা করা হয়, আপনারা বলতে দেননি।
 
তিনি বলেন, বাংলাদেশ নিয়ে কোনো কথা উচ্চারণ করা থেকে বিরত থাকেন। বন্দী বিনিময় চুক্তির অধীনে শেখ হাসিনাকে ভারতের ফেরত দিতে হবে। দিল্লীতে বসে মা মেয়ে যুক্তি করে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে মেনে নেয়া হবে না।
 
তিনি আরও বলেন, তারেক রহমান বলেছেন একটা নিরপেক্ষ ও সুষ্ঠু ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসতে চায়। এদেশে আর স্বৈরাচারী সরকার আসবে না। আসুন এমন একটা অবস্থা তৈরি করি যাতে মানুষ শান্তিতে ঘুমাতে পারে। তাই ইউনূস সরকারকে সহায়তা করতে হবে। দিনের ভোট দিনে হবে, রাতে নয়।

এসময় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের তারিখ ঠিক করার আহ্বান জানান তিনি।

এআর
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর