ধীর গতিতে চলছে স্বাস্থ্য বিভাগ সংস্কারের কাজ: ডা. জাহিদ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:২২ পিএম

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা ও সচিবরা খুব ধীর গতিতে স্বাস্থ্য বিভাগের সংস্কার করছেন উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি খুব বেশিদিন এই পরিস্থিতিতে চুপ থাকবে না। 

শুক্রবার দুপুরে রাজধানীর মহাখালী হেল্থ টেকনোলজি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব বলেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, স্বৈরাচার পতনের কারিগর ছাত্র-জনতা। আগামী নির্বাচিত সরকারের জন্য অপেক্ষার প্রয়োজন নেই। ফার্মাসিস্টদের এখনই তাদের যৌক্তিক দাবি সবার সামনে তুলে ধরতে পরামর্শ দেন। 

এই যৌক্তিক দাবিগুলো সঠিক সময়ে তুলে ধরতে না পারলে কখনই অধিকার ফিরে পাওয়া যাবে না বলেও তিনি মন্তব্য করেন। 

তিনি আরও বলেন, নতুন অন্তর্বর্তীকালীন সরকারের দুই মাস হতে চললো। স্বৈরাচারের ১৭ বছরে স্বাস্থ্য বিভাগে দুর্নীতি-নির্যাতনের সাথে জড়িতরা এখনও বহাল তবিয়তে আছে। দেশ ও জাতির স্বার্থে অবিলম্বে তাদের অপসারণের দাবি জানান তিনি।

 

আরবিএস
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্রকে বিকশিত ও শক্তিশালী এবং আইনের শাসন নিশ্চিত করতে গণমাধ্যমের...
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সারা বাংলাদেশের হাটে-মাঠে গিয়ে তরুণ সমাজকে সংগঠিত করেছেন তিনি। যার ফলশ্রুতিতে আজকের এই বিএনপি...
বিভিন্ন ধরনের অপশক্তি ও চক্রান্তকারীরা দেশের দীর্ঘদিনের ধর্মীয় সম্প্রীতি বারবার বিনষ্ট করার অপচেষ্টা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তবে এ...
কুরআন-সুন্নাহ পরিপন্থী আইন পাস করে সরকার মুসলমানদের ঈমানের ওপর আঘাত এনেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন।
নারীর বিরুদ্ধে ক্রমবর্ধমান ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সহিংসতা মোকাবিলায় সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে ঢাকায় উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি সব প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর