সংস্কার করতে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে: ফখরুল

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০৭:১৯ পিএম

রাষ্ট্র সংস্কার করতে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে যেসব সংস্কার করা প্রয়োজন, তা দ্রুত করারও তাগিদ দিয়েছেন এ বিএনপি নেতা।    

শনিবার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তৃতীয় জাতীয় কাউন্সিলের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, একটি কথা আমরা স্পষ্ট করে বলতে চাই- বাংলাদেশের মানুষের মূল যে আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের, গণতান্ত্রিক সমাজের। সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে আমাদের যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, সেগুলো দূর করতে হবে। তার বেশি কিছু করতে গেলে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে।

তিনি আরও বলেন, নির্বাচনকেন্দ্রিক যে সমস্যাগুলো আছে। সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। আমি আশা করবো নির্বাচন ব্যবস্থা, নির্বাচনকেন্দ্রিক প্রশাসন, আইনশৃঙ্খলা ব্যবস্থা, বিচার ব্যবস্থা; এগুলো সংস্কার করে আমাদের অতিদ্রুত নির্বাচনে যাওয়াটা হবে এ দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণকর। 

একটা কঠিন সময় পার করছি আমরা উল্লেখ করে ফখরুল বলেন, এই সময়টা সতর্কতার সঙ্গে অতিক্রম করতে হবে। আমাদের বিএনপিকে নেতৃত্ব দিতে হবে। এবং সফলতা অর্জন করতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশ মির্জা ফখরুল বলেন, আগামীর সরকার আপনাদের তৈরি করতে হবে। আগামীর সরকার হবে জাতীয়তাবাদী; তারেক রহমানের সরকার তৈরি হবে। সেখানে আমরা যেন সর্বক্ষেত্রে বিশেষ করে প্রযুক্তির ক্ষেত্রে আমরা যেন ভূমিকা রাখতে পারি, নেতৃত্ব দিতে পারি, সেভাবে নিজেকে তৈরি করতে পারি। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে।

এসময় অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন, শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, বিএনপির উপদেষ্টা আব্দুস সালাম, ফরহাদ হালিম ডোনার, সংগঠনের যুগ্ম আহ্বায়ক মিনহাজুর রহমানসহ বিভিন্ন জেলা থেকে আগত সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতারা বক্তব্য দেন।

আরবিএস
বাংলাদেশে একটি সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে বিএনপি কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
পুরোনো ফ্যাসিবাদের উত্থান ঘটিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করলে পরিণতি হবে ভয়াবহ, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 
‘জুলাই সনদ’ নিয়ে জামায়াত নেতারা সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করে বলেন, দেশের...
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহবান জানিয়েছেন তার বড়ো ছেলে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশ পুনর্গঠনে জনগণকে সঙ্গে নিয়ে...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর