আরও এক মামলায় খালাস তারেক রহমান

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৩:২৯ পিএম

গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশের দায়ের করা গাড়িতে আগুন দেওয়ার  একটি মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৬০ জন। 

সোমবার দুপুরে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক আহমেদ শাহরিয়ার তারিক দীর্ঘ শুনানি শেষে এ রায় দেন।

আইনজীবী ড. মো. সহিদুজ্জামান জানান, গাজীপুরের জয়দেবপুর থানার ভোগড়া বাইপাস এলাকায় ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে মাসে একটি বাসে আগুন দেওয়া হয়। এতে ওই এলাকার মো. হোসেন আলীকে প্রধান আসামি করে ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটি করেন জয়দেবপুর থানা পুলিশ এসআই সৈয়দ আবুল হোসেন। পরে ওই মামলা থেকে আরেকটি হত্যা চেষ্টার মামলা হয়।

তিনি জানান, মামলায় তারেক রহমানের নাম যুক্ত করে মোট ৬০ জনের নামে আদালতে চার্জশিট দেওয়া হয়। দীর্ঘ শুনানি শেষে মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত তাদের অব্যাহতি দিয়েছেন। 

এ নিয়ে গাজীপুরের মোট চারটি মামলা থেকে বেকসুর খালাস পেলেন তারেক রহমান।

আদালতে শুনানিকালে রাষ্ট্রপক্ষের পিপি মোস্তফা কামাল, স্পেশাল পিপি আবু তাহের নয়ন, এডিশনাল পিপি এরশাদ হোসেন এবং আসামিপক্ষে পক্ষের আইনজীবী ড. মো. সহিদুজ্জামান, ছিদ্দিকুর রহমান, মো. সাইফুল ইসলাম মোল্লা, নাসির উদ্দিনসহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন। 

একাত্তর/এসি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৫তম ও শেষ সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের প্রকাশিত ঐতিহাসিক ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিভ্রান্তির রেশ...
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের প্রাথমিক সত্যতা পাওয়ার তথ্য জানিয়ে দুর্নীতি দমন...
আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর