জনপ্রশাসন সংস্কারে বিএনপির প্রস্তাবনা

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৭ পিএম

দলীয় নয় পেশাদারিত্বের ভিত্তিতে প্রশাসনে নিয়োগ ও পদোন্নতি দেয়ার প্রস্তাব দিয়েছে বিএনপির প্রশাসন সংস্কার কমিটি।

রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন সচিবের সাথে সাক্ষাৎ করে প্রস্তাব জমা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ। প্রস্তাবে, প্রশাসনকে ঢেলে সাজানোর সুপারিশ করা হয়েছে।

সুপারিশে বলা হয়, প্রতিটি নির্বাচনের তিন মাস আগে প্রশাসনের সর্বস্তরে পরিবর্তন আনতে হবে। ডিসি ফিট লিস্ট করতে হবে। দীর্ঘদিন ধরে একই পদে, একইস্থানে থেকে সিন্ডিকেট করা কর্মচারীদের বদলি করতে হবে।

এছাড়া আগের সরকারের সুবিধা নেয়া যেসব কর্মকর্তা ঘাপটি মেরে বসে আছে তাদেরকে চিহ্নিত করে, ব্যবস্থা নিতে হবে।

ইসমাইল জবিউল্লাহ এ বিষয়ে বলেন, প্রশাসন থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের বিতাড়িত করতে হবে। প্রশাসনে দলীয় নয় যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেয়া হোক। প্রশাসনে যারা বছরের পর বছর একই জায়গায় তাদের পরিবর্তন করা উচিত।

একাত্তর/আরএ
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর