২০২৪: বিএনপির রাজনৈতিক লক্ষ্য পূরণে বাঁক বদলের বছর

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৯ পিএম

দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের পর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা থেকে মুক্তি। হাজারো নেতাকর্মীর মুক্ত পরিবেশে রাজনীতি করার মানসিক স্বস্তি। আছে আগামীতে ক্ষমতায় যাবার হাতছানি। সব মিলে ২৪-এ বাঁক বদল করা স্মরণীয় এক বছর পার করেছে বিএনপি।

২৮ অক্টোবর ২০২৩। কেবল বিএনপিই নয়। জাতির রাজনৈতিক ভাগ্যটাই যেনো নির্ধারিত হয়েছিলো এই দিনে। একতরফা নির্বাচন আয়োজনের প্রতিবাদে নয়াপল্টনে ছিল বিএনপি ও যুগপৎ আন্দোলনকারীদের সমাবেশ। সেই সমাবেশকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী। আটক করা হয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ কর্মীদেরও।

মূলত এটি ছিলো পতিত আওয়ামী লীগের আরও একটি একতরফা নির্বাচন আয়োজনের কৌশল। ডামি ভোটের সেই নির্বাচনে টানা চতুর্থবারের মতো ক্ষমতা দখল করে আওয়ামী লীগ।

হামলা মামলার ধকল সামলে ঘরোয়া সভা-সমাবেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন ও দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আবারও আন্দোলন গড়ে তোলে বিএনপি। যা গতি পায় গেলো জুনে শেখ হাসিনার ভারত সফরের পর।

জুলাইয়ের কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী ছাত্র-জনতার আন্দোলন ছড়িয়ে পড়লে পাল্টে যায় দৃশ্যপট।  ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হয় ফ্যাসিস্ট আওয়ামী শাসনের। ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। দীর্ঘ ১৭ বছরের বন্দিদশা থেকে যেনো মুক্তির স্বাদ পায় বিএনপি।

মিথ্যা- মামলায় দেওয়া সাজা থেকে মুক্ত হন বেগম খালেদা জিয়া। সাজামুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ অনেক নেতা। মুক্তি মেলে মিথ্যা মামলায় আটক নেতাকর্মীদের। মুক্ত পরিবেশে-বাধাহীন রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরে বিএনপি ও যুগপৎ আন্দোলনকারী দলগুলো।

সব মিলে বিএনপির রাজনৈতিক লক্ষ্য পূরণের জন্য একটি বাঁক বদলের বছর ছিলো ২০২৪ সাল। দেশের রাজনৈতিক পরিবর্তনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধৈর্য ও কৌশলী নেতৃত্ব মানুষের মাছে দলটির গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। তারপরও বিদায়ী বছরটা কি বিএনপির জন্য স্বস্তির ছিলো?

নতুন বছরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাসিত জীবনের অবসান ঘটানো এবং গ্রহণযোগ্য একটি নির্বাচনের মধ্য দিয়ে দেশকে গণতন্ত্রের পথে পরিচালিত করার লক্ষ্য বিএনপির।

 

এআরএস
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর