দেশে সংস্কার বেশি করেছে বিএনপি: নজরুল ইসলাম খান

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৪ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জিয়াউর রহমান দেশ সংস্কার করেছেন, তিনি বাড়ি বাড়ি গেছেন। খালেদা জিয়া মাইলের পর মাইল কাজ করেছেন। তাই দেশ সংস্কার বেশি করেছে বিএনপি। দেশে প্রথম সংস্কারের জন্য ঘোষণা দেন খালেদা জিয়া। আর তারেক রহমানের ৩১ দফার মধ্যে সব সংস্কার রয়েছে। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইলের পৌর উদ্যানে সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ১৭ বছর আওয়ামী লীগের নেতাকর্মীরা মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে, অসংখ্য খুন, গুম করেছে। জুলাই আন্দোলনে আমাদের চার শতাধিক কর্মীকে হত্যা করা হয়েছে। বিএনপি এক দফা আন্দোলন শুরু করে স্বৈরাচার পতন ঘটিয়েছে। 

এসময় বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু বলেন, শেখ হাসিনা সরকার আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির আদেশ দিয়েছিলো। আমার ওপর ভয়াবহ নির্যাতন চালানো হয়েছে। 

তিনি বলেন, টাঙ্গাইলে যতো হিন্দুদের বাড়ি ছিলো সব আওয়ামী লীগের নেতাকর্মীরা দখল করেছে। ইদানিং ভারতের মিডিয়া আমাকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তাই বলতে চাই আমি কখনও হিন্দুদের ক্ষতি করিনাই। তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নাই। 

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, পাঁচ আগস্টের পর বলেছিলাম, বাংলাদেশে এই গণঅভ্যুত্থানের পর মুক্ত বাংলাদেশ পেয়েছিলাম। কিন্তু ভেবেছিলাম আর রাজপথে নামতে হবে না। কিন্তু বড় দুঃখের বিষয়, এই সরকারও সেই পথেই হাঁটছে। খুনি হাসিনা যেমন বলতেন, আগে উন্নয়ন পরে নির্বাচন। ঠিক তেমনি এই সরকার বলে বেড়ায়, আগে সংস্কার পরে নির্বাচন। দেশের শৃঙ্খলা ফেরাতে অবশ্যই আগে নির্বাচন দরকার। 

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাকে ফখরুদ্দিন, ময়নুলের মতো করে বিদায় দিতে চাইনা। মানুষ ১৭ বছর ভোটের অধিকারের জন্য লড়েছে, সেই জাতীয় নির্বাচন জন্য আগামী পাঁচ ডিসেম্বর দিন ঘোষণা করুন। 

সভায় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, ১৯৯৬ সালে তিন সিট পেয়েছিলেন। এবার আসেন নির্বাচনে একটিও পাবেন না। আপনারা গায়ে ইসলামি লেবাস লাগিয়ে সন্ত্রাসী করবেন, তা জনগণ মানবে না। 

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে  সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বেনজির আহমেদ টিটো, সহ সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, নির্বাহী সদস্য এসএম ওবায়দুল হক নাসির, অ্যাড। মোহাম্মদ আলী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড। ফরহাদ ইকবাল। 

২০০৪ সালে ২১ গ্রেনেড হামলা মামলায় আব্দুস সালাম পিন্টুকে ফাঁসির আদেশ দেয় আদালত। এরপর গত পাঁচ আগস্ট সরকার পতন হলে ওই মামলায় খালাস পান তিনি। 

একাত্তর/এসি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর