পথভ্রষ্ট না হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৯ পিএম

নতুন প্রজন্মকে পথভ্রষ্ট না হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বুধবার সন্ধ্যায় অমর একুশে বইমেলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের তিনটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। 

মির্জা ফখরুল ইসলাম বলেন, নতুন প্রজন্মের কাছে আহ্বান, নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে এসে আপনাদের আন্দোলনকে সুসংহত করুন। 

এর আগে 'জিয়াউর রহমানের নির্বাচিত ভাষণ', 'খালেদা জিয়ার নির্বাচিত ভাষণ' ও 'হৃদয়ে শুধু এক নাম জিয়াউর রহমান' বইয়ের মোড়ক উন্মোচন করতে বইমেলায় ইতি প্রকাশন ২২ নম্বর প্যাভিলিয়নে আসেন মির্জা ফখরুল ইসলাম। এ সময় লেখক শামা ওবায়েদ ও বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম বলেন, বর্তমান সময়ে সবাইকে সচেতন থাকতে হবে। ছাত্রজনতার আত্মত্যাগকে মূল্য দিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

এসময় নতুন প্রজন্মের কাছে গণতান্ত্রিক বাংলাদেশে মুক্ত চিন্তার বিকাশ ঘটানোর আহ্বান জানান তিনি।

এ বিএনপি নেতা বলেন, ফ্যাসিবাদের চক্রান্ত ছিলো ইতিহাস বিকৃত করার। তবে, আজ প্রমাণিত যে ইতিহাস বিকৃত করা যায় না।

তিনি যোগ করেন, জিয়াউর রহমানের ব্যক্তিত্ব, প্রজ্ঞা, দূরদর্শিতা গবেষণার বিষয়। এদেশে সংস্কার শুরু করেছিলেন জিয়াউর রহমান।  

সংস্কার প্রয়োজন তবে সেখানে মুক্ত চিন্তার অনুশীলন করতে হবে উল্লেখ করে আগামী ডিসেম্বরে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বানও জানান জানান মির্জা ফখরুল। 

আরবিএস
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর