চলতি বছরে নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম

আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০৬:৫৯ পিএম

নির্বাচন হওয়ার মতো পরিবেশ ও জনগণের পুরোপুরি নিরাপত্তা অন্তর্বর্তী সরকার এখনো নিশ্চিত করতে পারেনি এমন দাবি করে জাতীয় নাগরিক পার্টির নেতা ও সদ্য সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, চলতি বছরে নির্বাচন করা সম্ভব হবে বলে তিনি মনে করেন না। 

বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। নাহিদ বলেন, গত সাত মাসে, আমরা সবাই আশা করেছিলাম রাজনৈতিক ব্যবস্থা, আইন ও শাসন স্বল্পকালীন সংস্কারের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে। এটি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত হয়েছে। কিন্তু, আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। বর্তমান আইন-শাসনের পরিস্থিতি এবং রাজনৈতিক ব্যবস্থা বিবেচনায়, আমি মনে করি না এ বছর জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে।

সাবেক উপদেষ্টা ও এনসিপি প্রধান নাহিদ ইসলাম বলেন, গত সাত মাসে আমরা সবাই আশা করেছিলাম যে স্বল্পমেয়াদি সংস্কারের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের কার্যক্রম স্বাভাবিক হবে। কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী নয়। নাহিদ এক সময় ছাত্র নেতাও ছিলেন।

ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের কর্তৃত্ববাদী শাসনের অবসান হবার পর থেকে দেশে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে প্রধান রাজনৈতিক দলগুলো। সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এ বছরের শেষ দিকে নির্বাচন আয়োজনের কথা বলেছেন। কিন্তু, সাবেক তথ্য উপদেষ্টা এবং এনসিপি নেতা নাহিদ ইসলাম জানালেন ভিন্ন কথা।

তবে নির্বাচন যখনই হয় তখনই এনসিপি সেটিতে অংশ নিতে প্রস্তুত আছেন বলে জানান নাহিদ। কিন্তু নির্বাচনের আগে ‘জুলাই ঘোষণাপত্রে’ সব রাজনৈতিক দলের ঐকমত্যে পৌঁছানো গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। নাহিদ বলেন, যদি জুলাই ঘোষণাপত্র নিয়ে এক মাসের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে আমরা তাৎক্ষণিক নির্বাচনের ডাক দিতে পারবো। কিন্তু যদি এতে সময় লাগে তাহলে নির্বাচন বিলম্বিত হতে হবে।

এই ঘোষণাপত্রটি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত করবে এবং গত বছরের সহিংসতায় নিহত এক হাজার মানুষের প্রতি শ্রদ্ধা জানাবে। যখন অন্তর্বর্তী সরকার এই ঘোষণাপত্র তৈরির প্রতিশ্রুতি দেয়, তখন ছাত্র আন্দোলনকারীরা সংবিধান পরিবর্তনের দাবি প্রত্যাহার করেছে।

নাহিদ আরও বলেন, যদি আমরা এক মাসের মধ্যে ঐক্যমতে পৌঁছাতে পারি, তাহলে আমরা অবিলম্বে নির্বাচনের জন্য ডাক দিতে পারবো। তবে যদি বেশি সময় লাগে, তাহলে নির্বাচন পিছিয়ে দেওয়া উচিত। তিনি আরও জানান, বাংলাদেশজুড়ে অনেক ধনী ব্যক্তি দলটিকে অর্থায়ন করছেন। দলটি শিগগিরই নতুন কার্যালয় স্থাপনের জন্য এবং নির্বাচনের জন্য একটি তহবিল গঠনে গণতহবিল সংগ্রহের দিকে ঝুঁকবে।

এআরএস
গণভোট, সীমান্ত সুরক্ষা ও কর্মসংস্থান—এই তিন দফা দাবিতে দেশব্যাপী মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ছয় জুলাই থেকে দলটির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে...
আগামী পাঁচ আগস্টের মধ্যে ‘জুলাই জাদুঘর’ খুলে দেওয়া না হলে জনগণ নিজেই তা খুলে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।...
পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ...
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এই চুক্তি করার সময় তাদের দলের সঙ্গে কোনো...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর